মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবির

রাতের আঁধারে চারজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বাধা বিজিবির

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ২০ নভেম্বর ২০২৬, দুপুর ২:৩৫ সময় , আপডেট সময় : ২০ নভেম্বর ২০২৬, দুপুর ২:৩৫ সময়
মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবির বাধার মুখে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা শূন্যরেখায় অবস্থানের পর শুক্রবার সকালে ওই চারজনকে ভারতের ভেতরে ফিরিয়ে নেয় বিএসএফ। রংমহল বিজিবি ক্যাম্প ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে হালকা বৃষ্টির মধ্যে সীমান্তের কাঁটাতারের বেড়ার একটি ফটক খুলে চারজন পুরুষকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। বিষয়টি বুঝতে পেরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবস্থান নেয় বিজিবির টহল দল। ফলে ওই চারজন বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে পারেননি। পরে তাঁরা সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেন। গভীর রাতে সীমান্তের ওপারে ট্রাক চলাচলের শব্দ শুনে বিজিবি সদস্যরা সতর্ক হন। রাত দুইটার দিকে বিএসএফের সদস্যরা কাঁটাতারের ফটক খুলে চারজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেন। বিজিবির বাধায় তাঁরা দীর্ঘ সময় শূন্যরেখায় অপেক্ষা করেন। পরে শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে বিএসএফ ফটক খুলে তাঁদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়।

স্থানীয় কৃষক জিয়ারুল মিয়া জানান, কপির খেতে কাজ করার সময় তিনি চারজনকে ব্যাগসহ খেতের পাশে বসে থাকতে দেখেন। এ সময় বিজিবি সদস্যরা মাইকে তাঁদের বারবার ফিরে যাওয়ার নির্দেশ দিচ্ছিলেন। পরে বিএসএফ সদস্যরা ফটক খুলে তাঁদের ভারতে নিয়ে যান। বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল বলেন, গভীর রাতে হালকা বৃষ্টির সুযোগ কাজে লাগিয়ে বিএসএফ চারজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছিল। তবে বিজিবির টহল দলের তৎপরতায় তা প্রতিহত করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা নিয়ে ভবিষ্যতেও এ ধরনের প্রচেষ্টা প্রতিহত করা হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯