অভ্যন্তরীণভাবে পরমাণু নীতি পরিবর্তনের দাবি ও আলোচনা থাকলেও ইরানের বর্তমান নীতির পক্ষে অবস্থান নিয়েছে চীন ও রাশিয়া। দেশটির

ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিরোধী চীন-রাশিয়া: আব্বাস আরাগচি

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ২১ নভেম্বর ২০২৬, রাত ৮:২৫ সময় , আপডেট সময় : ২১ নভেম্বর ২০২৬, রাত ৮:২৫ সময়
অভ্যন্তরীণভাবে পরমাণু নীতি পরিবর্তনের দাবি ও আলোচনা থাকলেও ইরানের বর্তমান নীতির পক্ষে অবস্থান নিয়েছে চীন ও রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তেহরানের পরমাণু নীতিতে এখন পর্যন্ত কোনো পরিবর্তন আসেনি। শনিবার (২১ নভেম্বর) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘ইরান ডেইলি’-কে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি বলেন, পরমাণু নীতি পরিবর্তন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়। এ নিয়ে ইরানের অভ্যন্তরে বিভিন্ন ধরনের মতামত রয়েছে। তবে তেহরানের সঙ্গে কৌশলগত সহযোগিতা চুক্তিতে থাকা রাশিয়া ও চীনও নীতি পরিবর্তনের পক্ষে নয়। তিনি স্পষ্ট করেন, এখনো ইরানের পরমাণু নীতিতে কোনো পরিবর্তন আনা হয়নি; আগের অবস্থানই কার্যকর রয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংঘাতের সময় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পর দেশটির রাজনৈতিক অঙ্গনে পরমাণু নীতি নিয়ে বিতর্ক আরও তীব্র হয়েছে। বিশেষ করে কট্টরপন্থীদের মধ্যে এ বিষয়ে আলোচনা জোরালো হয়েছে। তাদের একাংশের ধারণা, নীতি পরিবর্তন করা হলে আত্মরক্ষার ব্যবস্থা হিসেবে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ তৈরি হতে পারে। এদিকে নিরাপত্তা ঝুঁকি এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার নিন্দা না জানানোর অভিযোগ তুলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইরান। গত সপ্তাহে সংস্থাটি দেশটির গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে পরিদর্শকদের পুনরায় প্রবেশের সুযোগ দিতে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিল।

ইরানের কর্মকর্তারা এখনো দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জারি করা ফতোয়ার কথা উল্লেখ করছেন। ওই ফতোয়ায় গণবিধ্বংসী অস্ত্র তৈরি নিষিদ্ধ করা হয়েছিল। গত মার্চে দায়িত্ব নেওয়া তাঁর উত্তরসূরি ও ছেলে মোজতবা খামেনি এখন পর্যন্ত সেই ফতোয়া বাতিল করেননি।

সূত্র: গালফ নিউজ

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯