বাংলাদেশ ও পাকিস্তানের সংসদীয় সম্পর্ক আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ এক সফরে ইসলামাবাদ গেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন

পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৬, বিকাল ৫:১৬ সময় , আপডেট সময় : ২৩ নভেম্বর ২০২৬, বিকাল ৫:১৬ সময়

বাংলাদেশ ও পাকিস্তানের সংসদীয় সম্পর্ক আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ এক সফরে ইসলামাবাদ গেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের বিশেষ আমন্ত্রণে সরকারি এ সফরে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সোমবার দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ছাড়েন জাতীয় সংসদের স্পিকার। জাতীয় সংসদ সচিবালয় তাঁর সফরের বিষয়টি নিশ্চিত করেছে।


স্পিকারের নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধিদল এ সফরে অংশ নিচ্ছে। প্রতিনিধিদলে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী। সফরকালে বাংলাদেশ ও পাকিস্তানের সংসদীয় প্রতিনিধিদলের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। বিশেষ করে দুই দেশের সংসদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক আরও জোরদার করার বিষয়টি সফরে গুরুত্ব পাবে বলে জানা গেছে।


পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে এই সফর দুই দেশের সংসদীয় পর্যায়ে নতুন করে যোগাযোগ বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। প্রতিনিধিদলের বৈঠকগুলোতে পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময়ের পাশাপাশি ভবিষ্যৎ সংসদীয় সহযোগিতার সম্ভাবনাও উঠে আসতে পারে। সফর শেষে আগামী ২৯ নভেম্বর স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯