ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন করার সময়সীমা আরও তিন দিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী,

ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল, পরীক্ষার সূচি অপরিবর্তিত

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৬, বিকাল ৭:২৬ সময় , আপডেট সময় : ২৩ নভেম্বর ২০২৬, বিকাল ৭:২৬ সময়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন করার সময়সীমা আরও তিন দিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর রাত ১২টা পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। সোমবার (২৩ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সোমবার উচ্চমাধ্যমিক পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। এতে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তনের কারণে নতুন করে ভর্তির আবেদনের যোগ্যতা তৈরি হয়েছে, তাদের সুযোগ দিতেই আবেদনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে, অন্য এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে পাঁচটি ইউনিটের অধীনে শিক্ষার্থী ভর্তি করা হবে। ইউনিটগুলো হলো—কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট, চারুকলা ইউনিট এবং আইবিএ ইউনিট।

নির্ধারিত সূচি অনুযায়ী, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৯ ডিসেম্বর ২০২৬ (শনিবার), বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১২ ডিসেম্বর (শনিবার), ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ২৬ ডিসেম্বর (শনিবার), চারুকলা ইউনিটের পরীক্ষা ২২ ডিসেম্বর (মঙ্গলবার) এবং আইবিএ ইউনিটের পরীক্ষা ৫ ডিসেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। আইবিএ ইউনিট ছাড়া অন্য সব ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। অন্যদিকে, আইবিএ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯