কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ঘিরে আবারও তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের দাবি, প্রণালির পূর্ব আকাশে যুক্তরাষ্ট্রের একটি সামরিক

হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিত ও তিন ট্যাংকারে আগুনের দাবি ইরানের

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৪ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৫ সময় , আপডেট সময় : ২৪ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৫ সময়

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ঘিরে আবারও তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের দাবি, প্রণালির পূর্ব আকাশে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ড্রোন ভূপাতিত করেছে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। একই সময়ে নৌমাইন বিস্ফোরণে তিনটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যাওয়ার কথাও জানিয়েছে তেহরান। এসব ঘটনায় মার্কিন সামরিক বাহিনীর নিরাপত্তাব্যবস্থার বড় ধরনের ব্যর্থতার অভিযোগ তুলেছে ইরান। সোমবার ইরানের সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষাব্যবস্থা হরমুজ প্রণালির পূর্ব আকাশে যুক্তরাষ্ট্রের একটি কম খরচের মানববিহীন যুদ্ধ ড্রোন ভূপাতিত করে বলে দাবি করেছে দেশটি। তবে ঘটনাটি কীভাবে ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা।


ইরানের এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। এদিকে সোমবার গভীর রাতে হরমুজ প্রণালিতে নৌমাইন বিস্ফোরণে তিনটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যাওয়ার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী। তাদের দাবি, ট্যাংকারগুলোর মধ্যে দুটি প্রণালির পূর্ব অংশে পাতা নৌমাইনে আঘাত হানে। এরপর শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং তিনটি জাহাজেই আগুন ধরে যায়।


ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী বলেছে, এসব ঘটনা ঠেকাতে মার্কিন সামরিক বাহিনীর আকাশপথের নিরাপত্তাব্যবস্থা পুরোপুরি ব্যর্থ হয়েছে। বিস্ফোরণ ও জাহাজে আগুন লাগার ভিডিও ফুটেজ শিগগির প্রকাশ করা হবে বলেও জানিয়েছে তারা। একই সঙ্গে আন্তর্জাতিক জাহাজগুলোকে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির অনুমোদন ছাড়া নির্ধারিত নৌপথের বাইরে চলাচল না করতে এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচলসংক্রান্ত সতর্কতা উপেক্ষা না করার নির্দেশ দেওয়া হয়েছে। তেহরানের হুঁশিয়ারি, ইরানের নির্ধারিত পথ ছাড়া অন্য কোনো পথে চলাচলকারী কিংবা অনুমতি ছাড়া হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা জাহাজকে লক্ষ্যবস্তু করা হতে পারে।


বিশ্ববাজারে অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। ফলে এই নৌপথকে ঘিরে নতুন করে সংঘাত তৈরি হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। গত ১৮ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হলেও হরমুজ প্রণালিতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করা নিয়ে মতভেদের কারণে এর বাস্তবায়ন থমকে যায়। যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও জুলাই থেকে দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘাত ও উত্তেজনা চলছে।


সূত্র: আনাদোলু।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯