ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় বড় ধরনের চাপ তৈরি হতে পারে—কারণ দেশটির জন্য বরাদ্দ প্রায় ৬০টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের সরবরাহ

ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানোর অনুমোদন পেছালো পেন্টাগন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৪ নভেম্বর ২০২৬, দুপুর ৩:৩৭ সময় , আপডেট সময় : ২৪ নভেম্বর ২০২৬, দুপুর ৩:৩৭ সময়

ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় বড় ধরনের চাপ তৈরি হতে পারে—কারণ দেশটির জন্য বরাদ্দ প্রায় ৬০টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের সরবরাহ এখনো অনুমোদন দেয়নি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। ইউক্রেনের মিত্ররা এরই মধ্যে এসব ক্ষেপণাস্ত্রের মূল্য পরিশোধ করলেও সরবরাহ আটকে আছে। মঙ্গলবার ফিন্যান্সিয়াল টাইমসের বরাতে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এখনো ক্ষেপণাস্ত্রগুলো হস্তান্তরের অনুমোদন দেননি। আটকে থাকা চালানে ইউরোপীয় মজুত থেকে আসা ক্ষেপণাস্ত্রও রয়েছে।


এর মধ্যে রয়েছে রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় ইউক্রেনের সবচেয়ে কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর একটি পিএসি-৩ ইন্টারসেপ্টর এবং পুরোনো পিএসি-২ ব্যবস্থা। সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে সরবরাহের জন্য নির্ধারিত ৪০টি পিএসি-৩ এবং প্রায় ২০টি পিএসি-২ ইন্টারসেপ্টর এখনো অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই পরিস্থিতিতে দ্রুত ক্ষেপণাস্ত্রগুলো হস্তান্তরের জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ইউক্রেনের শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় এসব ক্ষেপণাস্ত্র জরুরি।


সাম্প্রতিক এক ভাষণে জেলেনস্কি আরও সতর্ক করে বলেছেন, ইউক্রেনীয় গোয়েন্দারা রাশিয়ার নতুন হামলার প্রস্তুতি শনাক্ত করেছে। যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশগুলোকে এই হুমকি গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শীত আসার আগে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করার চাপ যখন বাড়ছে, ঠিক তখনই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহে এই বিলম্বের খবর সামনে এলো। ইউক্রেনীয় কর্মকর্তারা সতর্ক করেছেন, প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের ঘাটতি বাড়লে রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মুখে দেশটির শহর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়তে পারে।


তবে সব ধরনের আকাশ প্রতিরক্ষা সরবরাহ আটকে নেই। ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, নাসামস আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের যে চালান আগে অনুমোদনের অপেক্ষায় ছিল, সেটি ইতিমধ্যে অনুমোদিত হয়েছে এবং ইউক্রেনের পথে রয়েছে। এখন মূল প্রশ্ন হলো, ইউক্রেনের জন্য আটকে থাকা প্রায় ৬০টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের অনুমোদন কবে দেবে ওয়াশিংটন। কারণ শীতের আগে রুশ হামলা মোকাবিলায় এসব ক্ষেপণাস্ত্রকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে কিয়েভ।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯