পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করা হয়েছে। ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার মোট ১৪ কর্মকর্তাকে বিভিন্ন

পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তার পদে রদবদল

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৫ নভেম্বর ২০২৬, দুপুর ১:৫ সময় , আপডেট সময় : ২৫ নভেম্বর ২০২৬, দুপুর ১:৫ সময়

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করা হয়েছে। ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার মোট ১৪ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে ছয় কর্মকর্তার কর্মস্থল পরিবর্তনের পাশাপাশি আরও আট কর্মকর্তার দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।


মঙ্গলবার ২৪ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপন দুটিতে জনস্বার্থে এসব বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়েছে। প্রথম প্রজ্ঞাপনে স্পেশাল ব্রাঞ্চের ঢাকার ডিআইজি মো. মোয়াজ্জেম হোসেনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি করা হয়েছে। খুলনা মহানগর পুলিশের কমিশনার মো. সাজ্জাদুর রহমানকে পাঠানো হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে, ডিআইজি হিসেবে।


এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মো. আসফিকুজ্জামান আকতারকে খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হককে সিলেটের রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই প্রজ্ঞাপনে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীনকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি পদে এবং স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলামকে রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।


অন্যদিকে দ্বিতীয় প্রজ্ঞাপনে আট কর্মকর্তার দায়িত্ব পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইফুল ইসলামকে ঢাকার পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে। একই প্রতিষ্ঠানে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন এ এইচ এম শাহাদাত হোসাইন। পুলিশ অধিদপ্তরের মোহাম্মদ তৌহিদুল ইসলামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের বিশেষ পুলিশ সুপার করা হয়েছে। আর সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. সজীব খানকে স্পেশাল রেসপন্স ইউনিটের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।


এ ছাড়া স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে রাজশাহী মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার, মাকসুদা খাতুনকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার এবং মোহাম্মদ মনিরুজ্জামানকে নৌ পুলিশের পুলিশ সুপার করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পুলিশ সুপার মো. রবিউল ইসলামকে দেওয়া হয়েছে স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপারের দায়িত্ব। সব মিলিয়ে পুলিশের গুরুত্বপূর্ণ বিভিন্ন ইউনিটে ১৪ কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন এসেছে। নতুন এই পদায়নের মাধ্যমে এসব ইউনিটের নেতৃত্ব ও দায়িত্ব বণ্টনে পরিবর্তন আনল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯