লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আঙ্গুর পোতা সীমান্তে বিএসএফের গুলিতে রফিউল ইসলাম টুকলু (৩৩) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২৮ জানুয়ারী ২০২৪, দুপুর ১১:৪৫ সময় , আপডেট সময় : ২৮ জানুয়ারী ২০২৪, দুপুর ১১:৪৫ সময়
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আঙ্গুর পোতা সীমান্তে বিএসএফের গুলিতে রফিউল ইসলাম টুকলু (৩৩) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত রফিউল ইসলাম পাটগ্রাম উপজেলার বঙ্গের বাজার এলাকার আফজাল হোসেনের ছেলে।

রোববার (২৮ জানুয়ারি) ভোরে উপজেলার ৫১ বিজিবি ব্যাটালিয়ন আওতাধীন আঙ্গুর পোতা বিওপি সীমান্তের মেইন পিলার নাম্বার ১ সাব  পিলার-১ হতে ভারতের ১০০ গজ অভ্যন্তরে ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ৬  বিএসএফ ব্যাটালিয়ন অর্জুন ক্যাম্পের টহল দলের গুলিতে বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। পরবর্তীতে বিএসএফের সহযোগিতায় মেখলিগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়। এ বিষয়ে বিজিবি-বিএসএফ পর্যায়ে কোনো প্রকার পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দহগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯