কক্সবাজারের উখিয়ায় একটি হাসপাতালে দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিয়েছেন এক রোহিঙ্গা নারী। প্রথমে স্বাভাবিক প্রসবের মাধ্যমে

উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ২৫ নভেম্বর ২০২৬, বিকাল ৭:২৭ সময় , আপডেট সময় : ২৫ নভেম্বর ২০২৬, বিকাল ৭:২৭ সময়
কক্সবাজারের উখিয়ায় একটি হাসপাতালে দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিয়েছেন এক রোহিঙ্গা নারী। প্রথমে স্বাভাবিক প্রসবের মাধ্যমে একটি শিশুর জন্ম হয়। পরে দুই দিন পর অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেয় বাকি তিন শিশু। বুধবার (২৫ নভেম্বর) ফ্রেন্ডশিপ হাসপাতালের প্রকল্প ব্যবস্থাপক ডা. এস এম গোলাম সারওয়ার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ১৪ ও ১৬ নভেম্বর দুই দফায় চার শিশুর জন্ম হয়। উখিয়ার পানবাজার বালুখালী এলাকায় অবস্থিত এনজিও সংস্থা ফ্রেন্ডশিপ হাসপাতালে এ ঘটনা ঘটে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চার শিশুর মা জেসমিন বিবি (২৬)। তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের সি-৬-এর এ-১ ব্লকের বাসিন্দা আজিজুল গফফারের স্ত্রী।হাসপাতাল সূত্রে জানা গেছে, জেসমিন বিবি তৃতীয়বারের মতো গর্ভধারণ করেছিলেন। আলট্রাসনোগ্রাম পরীক্ষায় তাঁর গর্ভে চারটি শিশুর উপস্থিতি শনাক্ত হয়। গত ১৩ নভেম্বর রাতে তাঁকে ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ১৪ নভেম্বর ভোর ৫টার দিকে স্বাভাবিক প্রসবের মাধ্যমে প্রথম শিশুর জন্ম হয়। তবে গর্ভে থাকা অন্য তিন শিশুর অবস্থান স্বাভাবিক প্রসবের অনুকূলে না থাকায় এবং প্রসবকালীন জটিলতার আশঙ্কায় ১৬ নভেম্বর রাতে সিজারিয়ান অস্ত্রোপচার করা হয়। এর মাধ্যমে বাকি তিন শিশুর জন্ম হয়। চার নবজাতকের মধ্যে দুজন ছেলে ও দুজন মেয়ে।

হাসপাতালের প্রকল্প ব্যবস্থাপক ডা. এস এম গোলাম সারওয়ার বলেন, ঘটনাটি ছিল জটিল ও ঝুঁকিপূর্ণ। হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় সফলভাবে প্রসব সম্পন্ন করা সম্ভব হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯