বাংলাদেশ, ভারত, চীনসহ একাধিক দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক বসানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চীনা

বাংলাদেশসহ কয়েকটি দেশের পণ্যে নতুন শুল্ক আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ২৫ নভেম্বর ২০২৬, রাত ৮:৪৭ সময় , আপডেট সময় : ২৫ নভেম্বর ২০২৬, রাত ৮:৪৭ সময়
বাংলাদেশ, ভারত, চীনসহ একাধিক দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক বসানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চীনা পণ্যের ওপর সর্বোচ্চ ৪০ শতাংশ এবং ভিয়েতনামের পণ্যে ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। এ ছাড়া অন্যান্য দেশের পণ্যের ক্ষেত্রে শুল্কের হার নির্ধারণ করা হয়েছে ২০ থেকে ২৫ শতাংশের মধ্যে। এর আগে গত মার্চে বিভিন্ন দেশের বাণিজ্যনীতি পর্যালোচনায় তদন্ত শুরু করেছিল হোয়াইট হাউস। এদিকে, যুক্তরাষ্ট্রের ‘সেকশন ৩০১’ আইনের অধীনে চলমান তদন্তে বাংলাদেশ, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ মোট ১৪টি দেশ রয়েছে। এই তদন্তের পর নতুন করে শুল্ক আরোপ করা হলে বাংলাদেশের রপ্তানি খাত, বিশেষ করে তৈরি পোশাকশিল্প, বাড়তি চাপে পড়তে পারে। একই সঙ্গে মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের দামও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯