ধানমন্ডিতে এক রাতেই সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আটক করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব

মাঝরাতে শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব ও ডিসিসহ গ্রেপ্তার ৪

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৬ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫৪ সময় , আপডেট সময় : ২৬ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫৪ সময়

ধানমন্ডিতে এক রাতেই সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আটক করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন এবং আয়কর আইনজীবী সুফি মো. আল মামুনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। পৃথক অভিযানে ককটেলসহ গ্রেপ্তার হয়েছেন আল আমিন নামে আরও একজন। সব মিলিয়ে এ ঘটনায় চারজন পুলিশ হেফাজতে রয়েছেন। বুধবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে প্রথম তিনজনকে আটক করা হয়। পরে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হলে পুলিশ তাদের মোহাম্মদপুর থানায় নিয়ে যায়।


আটকের সময় ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সহসভাপতি মোতাহার হোসেন নিলয় এবং ৩২ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ জাবেদকে কে এম শাখাওয়াত মুনের সঙ্গে কথা বলতে দেখা যায়। এ সময় ডিসেম্বরকে ঘিরে আওয়ামী লীগের রাজনৈতিক পরিকল্পনা নিয়ে তাকে বিভিন্ন প্রশ্ন করা হয়। জবাবে শাখাওয়াত মুন জানান, তিনি বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি হিসেবে দায়িত্বে রয়েছেন।


অন্যদিকে পৃথক অভিযানে মোহাম্মদপুরের সাবেক কাউন্সিলর রাজিবের সহযোগী হিসেবে পরিচিত আল আমিনকে ককটেলসহ গ্রেপ্তার করে পুলিশ। ফলে দুই পৃথক অভিযানে আটক ও গ্রেপ্তার হওয়া মোট চারজনই বর্তমানে মোহাম্মদপুর থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। কে এম শাখাওয়াত মুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করেছেন। কর্মজীবনে তিনি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।


২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে তাকে ওই পদ থেকে বদলি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপপ্রেস সচিব হিসেবে সংযুক্ত করা হয়। সরকার পরিবর্তনের পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। এদিকে ধানমন্ডি থেকে একসঙ্গে তিনজনকে আটক এবং পৃথক অভিযানে ককটেলসহ আরও একজনকে গ্রেপ্তারের ঘটনায় এলাকায় রাজনৈতিক তৎপরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তাদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হয়, এখন সেদিকেই নজর রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯