একসময় একটি ব্র্যান্ড মানেই ছিল একটি নির্দিষ্ট পণ্য—সাবান, ক্রিম কিংবা চুলের তেল। কিন্তু এখন সেই ধারণা দ্রুত বদলে

৩৮ ক্যাটাগরির পণ্য নিয়ে বাজারে শীর্ষ বৈচিত্র্যময় ব্র্যান্ড লিলি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৬ নভেম্বর ২০২৬, দুপুর ৩:৫০ সময় , আপডেট সময় : ২৬ নভেম্বর ২০২৬, দুপুর ৩:৫০ সময়

একসময় একটি ব্র্যান্ড মানেই ছিল একটি নির্দিষ্ট পণ্য—সাবান, ক্রিম কিংবা চুলের তেল। কিন্তু এখন সেই ধারণা দ্রুত বদলে যাচ্ছে। ভোক্তা চাইছেন ত্বক, চুল, শরীর, মেকআপ থেকে শুরু করে শিশুর যত্ন—প্রায় সব প্রয়োজনের পণ্য একই ব্র্যান্ডের আওতায়। আর এই পরিবর্তিত বাজারে বাংলাদেশের কোন ব্র্যান্ড সবচেয়ে বেশি পণ্যশ্রেণিতে ছড়িয়ে পড়েছে?


প্রাপ্ত পণ্যতালিকার তুলনায় সবচেয়ে এগিয়ে রয়েছে রিমার্কের লিলি। ব্র্যান্ডটির পণ্য রয়েছে ৩৮টি ক্যাটাগরিতে। এরপর ম্যারিকোর প্যারাস্যুটের ১৯টি, স্কয়ার টয়লেট্রিজের মেরিলের ১৪টি, ইউনিলিভারের পন্ডসের ১৪টি এবং কোহিনূর কেমিক্যালসের তিব্বতের রয়েছে ৭টি ক্যাটাগরি। লিলির পণ্যসম্ভারে রয়েছে স্কিনকেয়ার, পারসোনাল কেয়ার, হেয়ার কেয়ার, বডি কেয়ার, বেবি কেয়ার, প্রসাধনী এবং সৌন্দর্যচর্চার বিভিন্ন আনুষঙ্গিক পণ্য। ত্বকের যত্নে ফেসওয়াশ, ফেসমাস্ক, সিরাম, ময়েশ্চারাইজার, বিউটি ক্রিম, লিপবাম ও মাইসেলার ওয়াটার রয়েছে। চুলের যত্নে রয়েছে শ্যাম্পু, সিরাম অয়েল ও হেয়ার গ্রোথ অয়েল।


প্রসাধনীতে লিপস্টিক, লিপগ্লস, মাসকারা, আইলাইনার, কাজল, ফাউন্ডেশন, বিবি ক্রিম, কনসিলার, কমপ্যাক্ট পাউডার, ব্লাশ, কনট্যুর, আইশ্যাডো ও নেইলপলিশও রয়েছে। শিশুদের জন্য লিলির ‘লিটল ওয়ান’ সিরিজে রয়েছে লোশন, টপ-টু-টো ওয়াশ, পাউডার, শ্যাম্পু, তেল, ক্রিম, সানস্ক্রিন, মশা প্রতিরোধক ক্রিম ও টুথপেস্ট। আর সৌন্দর্যচর্চার আনুষঙ্গিক পণ্যে রয়েছে মেকআপ ব্রাশ, বিউটি ব্লেন্ডার, কটন প্যাড, ফলস ল্যাশ, ফেক নেইল, চিরুনি, হেয়ার ব্রাশ, ক্লিপ, স্ক্রাঞ্চি ও হেডর‍্যাপসহ বিভিন্ন পণ্য।


অন্যদিকে, দীর্ঘদিনের পরিচিত ব্র্যান্ড মেরিলের যাত্রা শুরু হয়েছিল পেট্রোলিয়াম জেলি দিয়ে। বর্তমানে সাবান, শাওয়ার জেল, লিপবাম, শ্যাম্পু, গ্লিসারিনসহ বিভিন্ন পণ্যের পাশাপাশি শিশুদের জন্যও রয়েছে লোশন, শ্যাম্পু, সাবান, পাউডার, টুথপেস্ট ও অলিভ অয়েল। পন্ডস মূলত ত্বকের যত্নের ব্র্যান্ড হিসেবে পরিচিত। ফেসওয়াশ, স্ক্রাব, ময়েশ্চারাইজার, ডে-নাইট ক্রিম, সিরাম ও সানস্ক্রিনের পাশাপাশি বিবি ক্রিম, বডি লোশন এবং পুরুষদের ত্বকের যত্নের পণ্যও বাজারজাত করছে। আর লাক্সের মূল পরিচিতি সাবান ও বডিওয়াশে।


প্যারাস্যুটের শক্তিশালী অবস্থান হেয়ার কেয়ারে হলেও এখন শিশুর যত্নের পণ্যেও তাদের বিস্তৃতি তৈরি হয়েছে। বেবি লোশন, বেবি অয়েল, সাবান, শ্যাম্পু ও টপ-টু-টো ওয়াশ যুক্ত হয়েছে পণ্যসম্ভারে। তিব্বতও স্কিন ও উইন্টার কেয়ার, চুলের তেল, পুরুষদের গ্রুমিং এবং লন্ড্রি কেয়ারের বিভিন্ন পণ্যে নিজেদের উপস্থিতি ধরে রেখেছে।


বাজার বিশ্লেষকদের মতে, দেশীয় ব্র্যান্ডগুলোর এই ক্যাটাগরি সম্প্রসারণ শুধু প্রতিযোগিতা বাড়াচ্ছে না, স্থানীয় উৎপাদন সক্ষমতা ও শিল্পের বিকাশেরও সুযোগ তৈরি করছে। ভোক্তার আস্থা, পণ্যের মান, নতুনত্ব এবং ধারাবাহিক সরবরাহ ধরে রাখতে পারলেই এই সম্প্রসারণ দীর্ঘমেয়াদে টেকসই হবে। অর্থাৎ, এখন বিউটি ও পারসোনাল কেয়ার বাজারে শুধু একটি জনপ্রিয় পণ্য যথেষ্ট নয়। ভোক্তার দৈনন্দিন জীবনের যত বেশি প্রয়োজন একটি ব্র্যান্ড পূরণ করতে পারছে, বাজারে তার বিস্তৃতির সুযোগও তত বাড়ছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯