ডিসেম্বর এলেই কি শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা শেষ হয়ে যাবে? পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের মন্তব্যে এখন আলোচনায়

শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৬ নভেম্বর ২০২৬, বিকাল ৬:১৬ সময় , আপডেট সময় : ২৬ নভেম্বর ২০২৬, বিকাল ৬:১৬ সময়

ডিসেম্বর এলেই কি শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা শেষ হয়ে যাবে? পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের মন্তব্যে এখন আলোচনায় এসেছে সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন নিয়ে নতুন বার্তা। তার ভাষায়, ডিসেম্বরেই শেখ হাসিনা হয়ে যাবেন ‘শেখ আসবে না’। বৃহস্পতিবার ২৬ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে আসবেন না। তাকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় নেওয়া হবে, অথবা তাকে কড়া নজরদারির মধ্যে রাখা হবে বলে মন্তব্য করেন তিনি।


শেখ হাসিনাকে নিয়ে ভারতও সমস্যার মধ্যে রয়েছে বলে দাবি করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তার বক্তব্য, শেখ হাসিনাকে নিয়ে কী করা হবে বা কী করা হবে না—এ নিয়ে ভারতও চ্যালেঞ্জ ও অসুবিধা অনুভব করছে। তার ভাষায়, ভারতে অবস্থান করে শেখ হাসিনা নানা ধরনের বিরক্তিকর পরিস্থিতি তৈরি করছেন। পরিস্থিতি বোঝাতে একটি উদাহরণও দেন হুমায়ুন কবির। তিনি বলেন, কাউকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানানোর পর যদি দেখা যায়, ওই ব্যক্তি সেখানে এমন আচরণ করছেন এবং এমন কথা বলছেন যে তাকে বের করাও যাচ্ছে না, আবার তার আচরণ সহ্যও করতে হচ্ছে—তাহলে সেটি বিরক্তিকর সমস্যায় পরিণত হয়।


শেখ হাসিনাকে প্রত্যর্পণের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আলোচনা চলছে কি না—এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ তাদের অনুরোধ জানিয়েছে। অর্থাৎ, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি নিয়ে সরকারের অবস্থান যে কঠোর, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যে আবারও সেটিই সামনে এসেছে। ডিসেম্বরকে ঘিরে তার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে যে আলোচনা চলছে, সেখানে সরকারের পক্ষ থেকে এখন স্পষ্ট বার্তা দেওয়া হলো—শেখ হাসিনা ডিসেম্বরেই দেশে ফিরছেন না।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯