গত ২৪ ঘন্টায় ডেঙ্গু
আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি
হয়েছেন ৩৭১ জন। এদের
মধ্যে ঢাকায় ২৩৬ জন এবং
ঢাকার বাইরে ১৩৫ জন ভর্তি
হয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে
ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার
৩৮৫ জন ভর্তি রয়েছেন।
এদের মধ্যে ঢাকার ৫৩ টি সরকারি
ও বেসরকারি হাসপাতালে বর্তমানে সর্বমোট ভর্তি ১ হাজার ২২
জন এবং অন্যান্য বিভাগে
ভর্তি রোগী ৩৬৩ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে
২৬ জুন পর্যন্ত ডেঙ্গু
আক্রান্ত হয়ে মোট ভর্তি
হয়েছেন ৭ হাজার ৬০৯
জন। এদের মধ্যে ঢাকায়
৫ হাজার ৮৫৫ জন এবং
ঢাকার বাইরে ১ হাজার ৭৫৪
জন। এ সময়ে ডেঙ্গু
আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে
৪৫ জনের।
এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত
৬ হাজার ১৭৯ জন সুস্থ
হয়ে বাড়ি ফিরেছেন।