ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে মহাসড়কের সানারপাড় ইউটার্ন এলাকায় ঢাকা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৮ নভেম্বর ২০২৬, সকাল ৯:২০ সময় , আপডেট সময় : ২৮ নভেম্বর ২০২৬, সকাল ৯:২০ সময়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে মহাসড়কের সানারপাড় ইউটার্ন এলাকায় ঢাকা অভিমুখী লেনে এ ঘটনা ঘটে। এতে বাসের যাত্রীদের মধ্যে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।


প্রত্যক্ষদর্শী এক যাত্রীর ভাষ্য অনুযায়ী, গাউছিয়া থেকে কলাবাগানের দিকে যাচ্ছিল মেঘলা পরিবহনের একটি বাস। ওই সময় বাসটিতে প্রায় ১৬ জন যাত্রী ছিলেন। পথে দুই যুবক বাসে উঠে পেছনের দিকে চলে যান। এর কয়েক মিনিট পরই বাসের পেছনের অংশে আগুন জ্বলতে দেখা যায়। আগুন দেখতে পেয়ে যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান। এ সময় বাসে ওঠা ওই দুই যুবকও দ্রুত সেখান থেকে পালিয়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শী।


সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক জানান, বাসের পেছনের বাম পাশের একটি আসনের কোণায় প্রথমে আগুন দেখতে পান যাত্রীরা। পরে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় সবাই দ্রুত বাস থেকে বের হয়ে যান। খবর পেয়ে কাঁচপুর আধুনিক ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কারা এবং কী কারণে বাসটিতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯