রাজধানীর শাহবাগ থানাধীন সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ১টা

সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৮ নভেম্বর ২০২৬, দুপুর ১০:১৯ সময় , আপডেট সময় : ২৮ নভেম্বর ২০২৬, দুপুর ১০:১৯ সময়

রাজধানীর শাহবাগ থানাধীন সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ১টা ৩৭ মিনিটের দিকে জাতীয় প্রেসক্লাবের পূর্ব পাশে অবস্থিত সচিবালয় মেট্রো স্টেশনের নিচে এ বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১টা ৩৭ মিনিটের দিকে মেট্রো স্টেশনের নিচে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর ঘটনাস্থলে আতঙ্ক তৈরি হলেও এতে কেউ আহত হয়েছেন বলে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। রাত পৌনে তিনটার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন শাহবাগ থানার উপপরিদর্শক আশরাফ আলী।


তিনি জানান, সচিবালয় মেট্রো স্টেশনের নিচে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও খুঁজে বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে। বিস্ফোরণের ঘটনায় এলাকায় নিরাপত্তা পরিস্থিতিও পর্যবেক্ষণ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯