থ্যাংকসগিভিংয়ের ছুটিতে শক্তিশালী ঝড় ও টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল। কোথাও চলছে ভারী তুষারপাত, কোথাও

ঝড়-বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র বিদ্যুৎহীন ১০ লাখ গ্রাহক, ৪০০ ফ্লাইট বাতিল

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৮ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৩৮ সময় , আপডেট সময় : ২৮ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৩৮ সময়

থ্যাংকসগিভিংয়ের ছুটিতে শক্তিশালী ঝড় ও টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল। কোথাও চলছে ভারী তুষারপাত, কোথাও উপকূলীয় এলাকায় ভয়াবহ বন্যা। ঝোড়ো বাতাসে গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে প্রায় ১০ লাখ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। প্লাবিত হয়েছে রাস্তাঘাট, ব্যাহত হচ্ছে বিমান চলাচল। বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত ৪৪০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিলম্বিত হয়েছে আরও ২ হাজার ২০০টির বেশি ফ্লাইট। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়াশিংটন ও নিউ ইয়র্ক সিটির প্রধান বিমানবন্দরগুলো।


ঝড় ও উপকূলীয় বন্যার আশঙ্কায় নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ঘণ্টায় সর্বোচ্চ ১১২ কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার খবর জানিয়েছে আবহাওয়া দপ্তর। পরিস্থিতির কারণে নিউ ইয়র্ক শহরে গত ১০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো থ্যাংকসগিভিং দিবসের ঐতিহ্যবাহী প্যারেড বাতিল করা হয়েছে। বিদ্যুৎহীন গ্রাহকের সংখ্যা ৯ লাখ ৬১ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে পেনসিলভেনিয়ায় ২ লাখ ৩৫ হাজারের বেশি, নিউ জার্সিতে ১ লাখ ৮০ হাজারের বেশি, মেরিল্যান্ডে ১ লাখ ৫৬ হাজার এবং ভার্জিনিয়ায় ১ লাখ ৩২ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।


উত্তর ক্যারোলিনা থেকে নিউ জার্সি পর্যন্ত বিস্তীর্ণ উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিতে পানি জমেছে। কোথাও কোথাও বসতবাড়ির আশপাশে পানির উচ্চতা এক ফুট বা তারও বেশি। ডুবে গেছে বহু সড়ক। নিউ ইয়র্ক ও নিউ জার্সির বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। ঝড়ের মধ্যে বিভিন্ন গাড়িতে আটকে পড়েন অনেক মানুষ। পরে জরুরি উদ্ধারকর্মীরা তাদের নিরাপদে উদ্ধার করেন। সব মিলিয়ে ছুটির সময়ের এই দুর্যোগে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে জনজীবন, বিদ্যুৎ সরবরাহ ও পরিবহনব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯