জাতীয় স্বার্থ রক্ষা এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে বিভিন্ন দেশের সঙ্গে বাস্তবভিত্তিক ও কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলার

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি ও কৌশলগত অংশীদারত্বে জোর: বার্লিনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৮ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৩৮ সময় , আপডেট সময় : ২৮ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৩৮ সময়

জাতীয় স্বার্থ রক্ষা এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে বিভিন্ন দেশের সঙ্গে বাস্তবভিত্তিক ও কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা এবং পণ্য ও কৌশলগত সরবরাহব্যবস্থার বিকল্প উৎস তৈরি করাকেও অগ্রাধিকার দিচ্ছে সরকার।


শুক্রবার ২৭ নভেম্বর জার্মানির বার্লিনে ‘পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবস্থায় কৌশলগত অংশীদারত্ব’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় নিরাপদ ও অভিন্ন ভবিষ্যৎ নিশ্চিত করতে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে বিভিন্ন দেশের সঙ্গে বাস্তবভিত্তিক অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার কৌশলগত ভারসাম্য বজায় রেখে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়ন করছে। এ নীতিতে দেশের জনগণের স্বার্থই সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। বিশ্ব পরিস্থিতিতে নতুন নতুন সুযোগ তৈরি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এসব সুযোগ কাজে লাগাতে বাংলাদেশ সতর্ক ও সক্রিয় রয়েছে। একই সঙ্গে গণতন্ত্র, বহুপক্ষীয় সহযোগিতা, নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার রয়েছে।


রোহিঙ্গা সংকট নিয়েও বক্তব্য দেন শামা ওবায়েদ ইসলাম। তিনি জানান, ১২ লাখের বেশি রোহিঙ্গার মানবিক সংকটের স্থায়ী সমাধান, আন্তর্জাতিক জবাবদিহি নিশ্চিত করা এবং তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আলোচনায় বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক বেসরকারি সংস্থা, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা অংশ নেন। বৈশ্বিক অর্থনৈতিক ও ভূরাজনৈতিক চ্যালেঞ্জের মধ্যে বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর ভবিষ্যৎ অংশীদারত্ব কেমন হওয়া উচিত, তা নিয়ে আলোচনা করেন তারা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯