বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই। একই সঙ্গে শিক্ষাকে আরও আনন্দময় ও

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই নতুন বই পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৮ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫৭ সময় , আপডেট সময় : ২৮ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫৭ সময়

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই। একই সঙ্গে শিক্ষাকে আরও আনন্দময় ও কর্মমুখী করতে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন পাঠ্যবই। আগামী বছর থেকে স্কুল ড্রেস ও দুপুরের খাবার দেওয়ার পরিকল্পনাও রয়েছে সরকারের।


শুক্রবার চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট বিদ্যালয় প্রাঙ্গণে ‘প্রকৃতির পাঠশালা’ উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মন্ত্রী জানান, চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা ও বাংলাদেশ সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণিতে ‘আনন্দময় শিক্ষা’ ও ‘আমার কারিগরি শিক্ষা’ নামে নতুন বই চালু করা হচ্ছে। এবার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীদের নতুন শিক্ষাবর্ষের বই হাতে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।


শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে ‘প্রকৃতির পাঠশালা’র মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি আগামী বছর থেকে শিক্ষার্থীদের স্কুল ড্রেস এবং দুপুরের খাবার বা মিড-ডে মিল দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নেও নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। দেশের জরাজীর্ণ বিদ্যালয় ভবনগুলো সংস্কার করা হবে। শিক্ষার মান উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানান তিনি।


অনুষ্ঠানে চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীনা আক্তারসহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে কচুয়া পৌরসভায় ‘ব্রেস্ট ফিডিং ও কিডস কর্নার’, উপজেলা পরিদর্শন কক্ষ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে ‘অফিসার্স ক্লাব ইনডোর স্টেডিয়াম’ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯