ইংল্যান্ডের বিপক্ষে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি খেলেই আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার

মিরপুর টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ২৮ নভেম্বর ২০২৬, বিকাল ৬:২৭ সময় , আপডেট সময় : ২৮ নভেম্বর ২০২৬, বিকাল ৬:২৭ সময়
ইংল্যান্ডের বিপক্ষে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি খেলেই আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। ঘরের মাঠে মিরপুরে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটিই হবে বাংলাদেশের জার্সিতে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ। এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মুশফিক। ফলে আসন্ন মিরপুর টেস্টের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ থেকেই তাঁর বিদায় সম্পন্ন হবে।শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন বোর্ড সভাপতি তামিম ইকবাল।

তামিম জানান, ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের পরই অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুশফিক। এ বিষয়ে কয়েক দিন আগে তাঁকে ফোন করে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন এই ক্রিকেটার। এরপরও তাঁদের মধ্যে নিয়মিত যোগাযোগ হয়েছে। বিসিবি সভাপতি বলেন, মুশফিককে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে বিষয়টি না জানানোর অনুরোধও করেছিলেন। কারণ, বাংলাদেশের ক্রিকেটে মুশফিকের অবদান অসাধারণ। তাই তাঁর বিদায় যেন যথাযথ মর্যাদায় হয়, সেটিই চেয়েছিলেন তিনি। তবে মুশফিকের অনুরোধে শেষ পর্যন্ত নিজেই বিষয়টি ঘোষণা করছেন বলে জানান তামিম।

মুশফিকের মতো একজন মানসম্পন্ন ক্রিকেটারের অবসরের সিদ্ধান্তে নিজের খারাপ লাগার কথাও জানিয়েছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, এই টেস্ট ম্যাচটিকে স্মরণীয় করে রাখার পরিকল্পনা রয়েছে তাঁদের। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১০৮টি টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম। ১৯৯ ইনিংসে ব্যাট করে তাঁর সংগ্রহ ৭ হাজার ৬২ রান। টেস্ট ক্রিকেটে তাঁর নামের পাশে রয়েছে ১৪টি শতক।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯