কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তরা এক রোহিঙ্গাকে গুলি করে হত্যা করেছে। এ ঘটনার পর পর অতিরিক্ত পুলিশ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা নিহত

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ৬ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১২:৮ সময় , আপডেট সময় : ৬ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১২:৮ সময়
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে  দুর্বৃত্তরা এক রোহিঙ্গাকে গুলি করে হত্যা করেছে। এ ঘটনার পর পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন জানিয়েছেনন

নিহত হলো উখিয়ার কুতুপালং চার নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-১২ ব্লকের বাসিন্দা মোহাম্মদ কামাল হোসেনের পুত্র মো:জলিল(৪০)।

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪ আই ব্লকে পাহাড়ে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। 

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয় দের বরাত দিয়ে ওসি বলেন,সোমবার ৫ ফেব্রুয়ারি রাত ৭ টার দিকে উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-৪ এর এফ/১২ ব্লকে বসবাসরত মো. জলিল(৪০) নামের এক রোহিঙ্গাকে নিজ ব্লক থেকে ডেকে নিয়ে ক্যাম্প ৪ আই ব্লকের পাহাড়ের পাশে একদল  দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়।

পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ক্যাম্প অভ্যন্তরের থাকা গনস্বাস্হ্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯