রেজা কিবরিয়াকে গণঅধিকার পরিষদের আহ্বায়ক পদ থেকে অপসারণ করা হয়েছে। শনিবার অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে

রেজা কিবরিয়াকে পদ থেকে অপসারণ

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ২ জুলাই ২০২৩, সকাল ৯:৩০ সময় , আপডেট সময় : ২ জুলাই ২০২৩, সকাল ৯:৩০ সময়

রেজা কিবরিয়াকে গণঅধিকার পরিষদের আহ্বায়ক পদ থেকে অপসারণ করা হয়েছে। শনিবার অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ঈদের ছুটিতে যানবাহনের সংকট ও প্রতিকূল পরিস্থিতিতে অন্য সদস্যরা উপস্থিত থাকলেও দলের আহ্বায়ক রেজা তার ডাকা বৈঠকে অনুপস্থিত ছিলেন। এ অবস্থায় সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে যুগ্ম আহ্বায়ক-১ রাশেদ খানকে সভাপতি নির্বাচিত করা হয়। সভায় সঞ্চালনা করেন সদস্য সচিব নুরুল হক নুর।

কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্য আহ্বায়কের প্রতি অনাস্থা প্রস্তাব সমর্থন করায় সভায় আহ্বায়ককে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এছাড়া দলের চলমান সংকট নিরসনে জরুরি অবস্থা বিবেচনায় আগামী ১০ জুলাই দলের উচ্চ পরিষদ ও জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। রাশেদ খানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং সদস্য সচিব মো. নুরুল হক (নূর) নিয়মিত দায়িত্ব পালন করবেন।

 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯