বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে রাজধানীর পৃথক তিন থানায় দায়ের করা আট মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর

আরও ৮ মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা শামসুজ্জামান দুদু

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ৩:৩১ সময় , আপডেট সময় : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ৩:৩১ সময়
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে রাজধানীর পৃথক তিন থানায় দায়ের করা আট মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। আট মামলার মধ্যে পল্টন থানার চার, রমনা থানার তিন ও বাড্ডা থানার একটি মামলা রয়েছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত তাকে এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এসব মামলায় তার জামিন শুনানি বিকেলে অনুষ্ঠিত হবে।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আট মামলায় দুদুকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তার পক্ষের আইনজীবীরা।

গত ৫ নভেম্বর দিবাগত রাত ১২টার দিকে ঢাকায় বোনের বাসা থেকে দুদুকে আটক করে ডিবি পুলিশ। পরদিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশের ওপর হামলা ও পুলিশ সদস্য হত্যার অভিযোগের মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ৯ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯