দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরের দেশ পাপুয়া নিউগিনিতে দুই গোত্রের সংঘর্ষে অন্তত ৬৪ জন নিহত হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার

পাপুয়া নিউগিনিতে দুই গোত্রের সংঘর্ষ, নিহত ৬৪

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, সকাল ৯:৪০ সময় , আপডেট সময় : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, সকাল ৯:৪০ সময়
দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরের দেশ পাপুয়া নিউগিনিতে দুই গোত্রের সংঘর্ষে অন্তত ৬৪ জন নিহত হয়েছে। 

সোমবার (১৯ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি) বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, রোববার পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলের এনগা প্রদেশের হাইল্যান্ডে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। মূলত দুই গোত্রের মধ্যে এই সংঘর্ষ ঘটে। 

পাপুয়া নিউগিনির পুলিশ বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা জর্জ কাকাস বলেন, ‘এনগাতে আমি যে গণহত্যা দেখেছি তা এখন পর্যন্ত এই প্রদেশের সবচেয়ে বড় গণহত্যা। সম্ভব পুরো পার্বত্য পাপুয়া নিউগিনিতেই এই হত্যাকাণ্ড একটি বড় ঘটনা।’

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, ‘পাপুয়া নিউগিনি থেকে এমন সংবাদ পাওয়াটা খুবই হতাশাজনক। পাপুয়া নিউগিনির নিরাপত্তার জন্য আমরা যথেষ্ট সহায়তা দিচ্ছি, বিশেষ করে পুলিশ অফিসারদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি আমরা।’

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯