পবিত্র রমজান মাস উপলক্ষে বেসরকারি অফিসের সময়সীমা দুই ঘণ্টা কমিয়ে আনার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এই আদেশ

রমজানে অফিসের সময় কমালো আরব আমিরাত

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১০:৫১ সময় , আপডেট সময় : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১০:৫১ সময়
পবিত্র রমজান মাস উপলক্ষে বেসরকারি অফিসের সময়সীমা দুই ঘণ্টা কমিয়ে আনার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এই আদেশ অমুসলিমদের জন্যও প্রযোজ্য।
রমজানকে কেন্দ্র করে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। খবর : গালফ নিউজ

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১১ মার্চ থেকে সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান শুরু হতে পারে। 

গালফ নিউজ জানায়, পবিত্র রমজানে রেস্টুরেস্ট চালু করার সময়েও পরিবর্তন আনা হবে। দেশটিতে অনেক রেস্টুরেস্ট ইফতারের আগেই খোলা হয়। এছাড়া কিছু রেস্টুরেস্ট দিনের বেলায়ও চালু থাকে। এসব রেস্টুরেস্ট থেকে মানুষ আগে থেকেই ইফতার সামগ্রি অর্ডার করে থাকেন।

তবে শপিংমল এবং গ্রোসারি শপের ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হবে না। এক্ষেত্রে এসব মল চাইলে গভীর রাত পর্যন্ত চালু রাখা যাবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯