আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস আজ ভোরে ঢাকায় এসে পৌছেন। বিকেল পর্যন্ত ঢাকায় থাকার কথা তাঁর। সোমবার বিকেলে তিনি

ঢাকায় আর্জেন্টিনার গোলকিপার

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ৩ জুলাই ২০২৩, দুপুর ১১:১৫ সময় , আপডেট সময় : ৩ জুলাই ২০২৩, দুপুর ১১:৪২ সময়

আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস আজ ভোরে ঢাকায় এসে পৌছেন। বিকেল পর্যন্ত ঢাকায় থাকার কথা তাঁর। সোমবার বিকেলে তিনি যাবেন কলকাতায়। জানা গিয়েছে শহরে মার্তিনেসের সফরসূচি এটি।

বেলা দুইটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এর আগে ফান্ডেডনেক্সটের কার্যালয়ে অবস্থান করবেন। মার্তিনেজের ঢাকায় আসা ও থাকার বন্দোবস্ত করেছে ফান্ডেডনেক্সট।

ভারতের ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের উদ্যোগে কলকাতা সফর করবেন মার্তিনেজ। পাশেই বাংলাদেশের অবস্থান হওয়ায় নিজে থেকেই ঢাকায় আসার আগ্রহ দেখান আর্জেন্টাইন গোলরক্ষক। সেই সূত্রে কলকাতায় যাওয়ার আগে ১১ ঘণ্টার জন্য ঢাকায় এসেছেন মার্তিনেজ।

সোমবার দুপুরে কলকাতা বিমানবন্দরে নামবেন মার্তিনেস। দুপুর সাড়ে ৪টে নাগাদ তাঁর বিমান কলকাতার মাটি ছোঁয়ার কথা রয়েছে। তবে সোমবার তাঁর কোথাও যাওয়ার নেই। কলকাতার এক বিলাসবহুল হোটেলে বিশ্রাম নেবেন তিনি। পর দিন সকাল থেকেই শুরু হয়ে যাবে ব্যস্ততা।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ স্পনসরদের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর। মিলনমেলা প্রাঙ্গনে একটি অনুষ্ঠানে যোগ দেবেন মার্তিনেস। সেখানে সংবর্ধনা দেওয়া হবে তাঁকে। একটি আলোচনাতেও অংশ নেবেন মার্তিনেস। তার নাম দেওয়া হয়েছে ‘তাহাদের কথা।’ সেখানে নিজের জীবন ও ফুটবলে সাফল্যের নেপথ্য কাহিনি জানাবেন মেসিদের দলের গোলরক্ষক। মিলনমেলার সেই অনুষ্ঠানে থাকবেন ইস্টবেঙ্গলের কর্তারাও। মার্তিনেসকে সংবর্ধনা দেবেন তাঁরা।

এর পরে বিকেলের দিকে মোহনবাগান তাঁবুতে যাবেন মার্তিনেস। মোহনবাগানের তরফে সংবর্ধনা দেওয়া হবে বিশ্বকাপের সেরা গোলরক্ষককে। থাকছে চমক। ‘মোহনবাগান রত্ন’ স্মারক তুলে দেওয়া হবে মার্তিনেসের হাতে। এই ঘোষণা আগে করা হয়নি। এর পর কিছু নির্বাচিত ক্লাবকর্তার সঙ্গে দেখা করবেন তিনি। সেই অনুষ্ঠানেই নতুন করে ১০ জনকে আজীবন সদস্যপদ দেওয়া হচ্ছে মোহনবাগানের তরফে। সেই ১০ জনের হাতে আজীবন সদস্যপদ তুলে দেবেন মার্তিনেস।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯