বলিউড ছবিতে অজস্র চুম্বনদৃশ্যে অভিনয় করে ‘সিরিয়াল কিসার’ আখ্যা পেয়েছেন ইমরান হাশমি। ২০০৬ সাল থেকে পারভিন সাহানির সঙ্গে

ইমরান হাশমিকে বিয়ে ভাঙার হুমকি দিচ্ছেন স্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ৭ মার্চ ২০২৪, দুপুর ৩:১৬ সময় , আপডেট সময় : ৭ মার্চ ২০২৪, দুপুর ৩:১৬ সময়
বলিউড ছবিতে অজস্র চুম্বনদৃশ্যে অভিনয় করে ‘সিরিয়াল কিসার’ আখ্যা পেয়েছেন ইমরান হাশমি। ২০০৬ সাল থেকে পারভিন সাহানির সঙ্গে বলা যায় সুখী দাম্পত্য জীবনই উপভোগ করছেন এই অভিনেতা। এক পুত্র সন্তান রয়েছে তাঁদের। প্রায় ১৭ বছরের দাম্পত্য। বিতর্ক হলেও এতগুলো বছর সুখেই সংসার করছিলেন তাঁরা। কিন্তু হঠাৎই ইমরান জানালেন স্ত্রী নাকি হুমকি দিচ্ছেন বিবাহবিচ্ছেদের।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, তাঁর স্ত্রী নাকি প্রায় দিনই বিয়ে ভাঙার হুমকি দেন। কারণটাও নিজেই জানিয়েছেন। ইমরানের কথায়, ‘‘আসলে গোটা পরিবারের থেকে আমার খাদ্যাভাস একেবারে আলাদা। কারণ, আমি শরীর স্বাস্থ্যের জন্যে দু’বছরে এক বার খাদ্যাভাসের বদল করি। সেই দু’বছর আমার মধ্যাহ্নভোজ ও নৈশ্যভোজের কোনও নড়চড় হয়নি। সেটা ওর জন্য বিরক্তির বিষয়।’’

কিন্তু কী এমন খান ইমরান যে, স্ত্রীয়ের গঞ্জনা সহ্য করতে হয় তাঁকে। ইমরান বলেন, ‘‘অ্যাভোকার্ডো স্যালাডের সঙ্গে ছোলা ও লেটুস পাতা থাকে। তার পর একটু মুরগির কিমা। কারণ এটা সহজপাচ্য তাই। আর অল্প রাঙা আলু।’’ 

ইমরান জানান, তাঁর এই খাবারের তালিকা ভীষণ গড়পত্তা। তবু অভিনেতাদের শরীর ফিট রাখতে এমন অনেক ত্যাগই করতে হয় বলেও মানেন তিনি।

সূত্র: আনন্দবাজার

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯