নারায়ণগঞ্জের দ্বিগুবাবুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালালে ৩০০ টাকার মরিচ ১০০ টাকায় বিক্রি করছে ব্যবসায়ীদের।মরিচ

ভোক্তা অধিকারের অভিযানে ৩০০ টাকার কাঁচা মরিচ ১০০ টাকায়

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ৩ জুলাই ২০২৩, দুপুর ৪:২৬ সময় , আপডেট সময় : ৩ জুলাই ২০২৩, দুপুর ৪:২৬ সময়

নারায়ণগঞ্জের দ্বিগুবাবুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালালে ৩০০ টাকার মরিচ ১০০ টাকায় বিক্রি করছে ব্যবসায়ীদের।

মরিচ কিনতে আসা এক ক্রেতা জানান, আজকে বাজারে এসে দেখলাম ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। এখন দেখলাম হঠাৎ করেই দাম কমেছে, তাই এক কেজি কিনে নিয়েছি।

নাটোরে একদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজিতে ২৮০ টাকা কমেছে। পাইকারি বাজারে রবিবার প্রতিকেজি কাঁচা মরিচ ৪শ টাকায় বিক্রি হলেও সোমবার (৩ জুলাই) বিক্রি হয় ১২০ টাকায়।

নাটোর শহরের বৃহত্তম কাঁচা বাজার স্টেশন বাজারের পাইকারি আড়তগুলোতে পর্যাপ্ত পরিমাণ কাঁচামরিচ আমদানি হয়েছে। সোমবার সকাল থেকে প্রতিকেজি কাঁচা মরিচ ১২০ টাকায় বিক্রি হয়। কাঁচামরিচের দাম কমে আসায় ক্রেতারা তা কিনতে আড়তে আড়তে ভিড় করছেন।মাত্র একদিনের ব্যবধানে দাম কমে হাতের নাগালে আসায় খুশি ক্রেতারা। আড়তদারদের দাবি ভারত থেকে কাঁচা মরিচ আমদানির ফলে দাম কমে এসেছে। কাঁচা মরিচের দাম আরও কমবে বলে জানান আড়তদাররা। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯