বেশ কিছুদিন ধরেই বেশ আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। কারণ কিছুদিন আগে ভিডিওতে এসে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন

আমাকে এখন সবাই ট্রাক বলে ডাকে: মাহিয়া মাহি

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১২ মার্চ ২০২৪, দুপুর ৩:১২ সময় , আপডেট সময় : ১২ মার্চ ২০২৪, দুপুর ৩:১২ সময়
বেশ কিছুদিন ধরেই বেশ আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। কারণ কিছুদিন আগে ভিডিওতে এসে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন ওই নায়িকা। চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন তিনি। একমাত্র সন্তানকে নিয়ে আলাদা থাকছেন ওই নায়িকা।


সম্প্রতি ময়মনসিংহের ভালুকাতে একটি সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মাহি। সেখানে স্টেজ পারফর্ম করেন তিনি। অনুষ্ঠানে মাহি বলেন, ট্রাকের নির্বাচন করতে করতে নিজের নামই ভুলে গেছি। আমাকে এখন সবাই ট্রাক বলে ডাকে।

মঞ্চে পারফর্ম করার আগে উপস্থিত সবাইকে মাহি প্রশ্ন করেন- আপনারা সবাই কি আমাকে চেনেন? কী নাম আমার? জবাবে কেউ কেউ মাহিয়া মাহি বলে চিৎকার করেন। আবার অনেকেই তাকে ট্রাক ট্রাক বলে চিৎকার করতে থাকেন।

এমন পরিস্থিতিতে মাহি বলেন, ট্রাকের নির্বাচন করতে করতে নিজের নামই ভুলে গেছি। এখন আমার নামও ট্রাক হয়ে গেছে। আজকে এখানে এসেছি শুধু ট্রাক মার্কার জন্য।

প্রসঙ্গত, চলতি বছরের দ্বাদশ জাতীয় নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক মার্কায় নির্বাচনে দাঁড়িয়েছিলেন মাহি। তবে জয়ের মুখ দেখেননি এই নায়িয়া। বিপক্ষ দলের কাছে বিপুল ভোটে হেরে যান মাহি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯