বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। যদিও এর আগের সেশনে দাম বেড়ে কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ হয়। সে সময়

জ্বালানি তেলের দাম কমলো আন্তর্জাতিক বাজারে

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২১ মার্চ ২০২৪, দুপুর ১২:৫০ সময় , আপডেট সময় : ২১ মার্চ ২০২৪, দুপুর ১২:৫০ সময়
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। যদিও এর আগের সেশনে দাম বেড়ে কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ হয়। সে সময় মার্কিন ফেডারেল রিজার্ভের সুদ হার নীতি ঘোষণাকে সামনে রেখে তেলের দাম বেড়ে যায়।

তবে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার স্থির রাখায় বুধবার ব্রেন্ট ক্রুডের দাম মে মাসের জন্য ব্যারেলপ্রতি ১.৪৩ ডলার সেন্ট বা ১ দশমিক ৬৩ শতাংশ কমে ৮৫ দশমিক ৯৫ ডলারে দাঁড়িয়েছে।

তাছাড়া এপ্রিল মাসের জন্য ওয়েস্ট টেক্সাস ইন্টার মিডিয়েটের দাম ব্যারেলপ্রতি ১.৭৯ ডলার বা ২ দশমিক ১৪ শতাংশ কমে ৮১ দশমিক ৬৮ ডলারে দাঁড়িয়েছে।

এর আগের সেশনে ৩১ অক্টোবরের পর থেকে ব্রেন্টের মূল্য সর্বোচ্চ ৮৭.৩৮ ডলারে স্থির হয়েছিল, যেখানে ডব্লিউটিআই ২৭ অক্টোবরের পর থেকে সর্বোচ্চ ৮৩.৪৭ ডলারে পৌঁছেছিল। 

এদিকে ইউক্রেন ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনালাপা হয়েছে। বুধবার (২০ মার্চ) ক্রেমলিন থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুতিন পঞ্চমবারের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। পশ্চিমাদেশগুলো নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে ব্যাপক সমালোচনা করেছে। তবে এক্ষেত্রে ব্যতিক্রম ছিল ভারত। তাছাড়া মোদী পুতিনকে অভিনন্দনও জানিয়েছেন।

সূত্র: রয়টার্স, আল জাজিরা

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯