সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এ প্রথমবারের মতো নাম লেখাতে যাচ্ছে সৌদি আরব। বিশ্বের অন্যতম বড় এই সুন্দরী প্রতিযোগিতায় সৌদি

প্রথমবারের মতো সুন্দরী প্রতিযোগিতায় সৌদি মডেল

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২৭ মার্চ ২০২৪, দুপুর ১২:৬ সময় , আপডেট সময় : ২৭ মার্চ ২০২৪, দুপুর ১২:৬ সময়
সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এ প্রথমবারের মতো নাম লেখাতে যাচ্ছে সৌদি আরব। বিশ্বের অন্যতম বড় এই সুন্দরী প্রতিযোগিতায় সৌদি আরব থেকে নাম লিখিয়েছেন ২৭ বছর বয়সী সৌদি তরুণী রুমি আলকাহতানি। এই সৌদি মডেল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণের ঘোষণা দিলে দ্রুত খবরটি ছড়িয়ে পড়ে।

ইনস্টাগ্রামে আরবি ভাষায় আলকাহতানি লেখেন, ‘২০২৪ সালের মিস ইউনিভার্সে সৌদি আরবের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি।

এর মধ্য দিয়ে সম্মানজনক এই সুন্দরী প্রতিযোগিতায় নাম লেখাতে যাচ্ছে সৌদি আরব।’ পোস্টের সঙ্গে তিনি একটি ছবিও জুড়ে দিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে, রুমি আলকাহতানি একটি ঝলমলে গাউন, মুকুট এবং ‘মিস ইউনিভার্স সৌদি আরব’ লেখা স্যাস পরে আছেন এবং পাশেই সৌদি আরবের জাতীয় পতাকা ধরে আছেন।
সৌদি আরবের রাজধানী রিয়াদে জন্মগ্রহণ করেছেন আলকাহতানি।

পেশায় তিনি একজন মডেল। এর আগেও সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। 
মিস আরব পিস, মিস প্ল্যানেট, মিস মিডল ইস্ট এবং আরো অনেক বৈশ্বিক সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। এর মধ্যে সর্বশেষ কয়েক সপ্তাহ আগে মালয়েশিয়ায় মিস এবং মিসেস গ্লোবাল এশিয়ায় অংশ নেন তিনি।
অনলাইন ইনফ্লুয়েন্সার হিসেবে খ্যাত আলকাহতানির ইনস্টাগ্রামের ভেরিফায়েড অ্যাকাউন্টে ১০ লাখ অনুসারী রয়েছে। সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে তিনি সৌদি আরবের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার ইচ্ছার কথা বলেছেন।
সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে ইতিহাস গড়ল এই তরুণী। বিশ্ব সুন্দরী নির্বাচনের অন্যতম বড় প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্সে’ ইতিহাসে প্রথমবারের মতো অংশ নিচ্ছে রক্ষণশীল সৌদি আরব। 

সূত্র : আল-অ্যারাবিয়া

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯