ব্রাজিলে অ্যাপার্টমেন্ট ভবন ধসে পড়ে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও পাঁচজন। বিবিসি জানায়,

ব্রাজিলে ভবন ধসে নিহত ৮ নিখোঁজ ৫

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ৮ জুলাই ২০২৩, দুপুর ১১:৩৯ সময় , আপডেট সময় : ৮ জুলাই ২০২৩, দুপুর ১:৫৯ সময়

ব্রাজিলে অ্যাপার্টমেন্ট ভবন ধসে পড়ে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও পাঁচজন। বিবিসি জানায়, দেশটির উত্তর-পূর্ব পার্নামবুকো রাজ্যের রেসিফ শহরে স্থানীয় সময় শুক্রবার (৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ৮ বছর ও ৫ বছর বয়সী দুটি শিশুও রয়েছে। ধসে পড়া ভবন থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চারজনকে।

বিবিসি আরও জানিয়েছে, চারতলা অ্যাপার্টমেন্ট ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসকমীরা গিয়ে বেঁচে যাওয়াদের সাহায্য করছেন।

উপকূলীয় শহর রেসিফে প্রায় ১৫ লাখ মানুষের বসবাস। শহরটিতে গত কয়েকদিন ধরে ভারি বৃষ্টিপাত হচ্ছে।

পার্নামবুকোর গভর্নর রাকেল লাইরা বলেছেন, আরও বৃষ্টি হতে পারে। স্থানীয়দের নিরাপদে অবস্থানের পরামর্শ দিচ্ছেন তারা। তিনি জানান, নিরাপত্তার কারণে আশপাশের বাড়িগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

সূত্রঃ বিবিসি

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯