ফরিদপুরের কানাইপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ১২ জন নিহত

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ১৬ এপ্রিল ২০২৪, দুপুর ১০:১৫ সময় , আপডেট সময় : ১৬ এপ্রিল ২০২৪, দুপুর ১০:৩৬ সময়
ফরিদপুরের কানাইপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আজ সকাল ৮টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেঁতুলতলা অ্যাবলুম হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহতরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী।

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন,  দুর্ঘটনায় ঘটনাস্থলে ১১ জন নিহত হয়েছেন। ইউনিক পরিবহনের বাসটি মাগুরা যাচ্ছিল। অন্যদিকে যাত্রী নিয়ে পিকআপ ভ্যানটি ফরিদপুরের দিকে আসছিল। নিহতরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে হতাহতদের নাম-ঠিকানা জানা না গেলেও ধারণা করা হচ্ছে একটি পরিবারের লোকজন পিকআপ ভাড়া করে ঈদের ছুটি শেষে ফিরছিলেন।  আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯