ঢাকার তেজগাঁওয়ে যমুনা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকামুখী অন্যান্য ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সকাল ৮টার পর

তেজগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল বন্ধ

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ১৭ এপ্রিল ২০২৪, দুপুর ১১:৯ সময় , আপডেট সময় : ১৭ এপ্রিল ২০২৪, দুপুর ১১:৯ সময়
ঢাকার তেজগাঁওয়ে যমুনা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকামুখী অন্যান্য ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সকাল ৮টার পর ট্রেনটি লাইনচ্যুত হয় বলে জানিয়েছেন কমলাপুর রেলওয়ে থানার পরিদর্শক ফেরদৌস আহমেদ বিশ্বাস।

সকাল ১০টার দিকে তিনি বলেন, “উদ্ধারকাজ চলছে, শেষের পথে, কিছুক্ষণ পর হয়তো ট্রেন চলাচল স্বাভাবিক হবে।” ট্রেনটি জামালপুর থেকে ঢাকায় আসছিল। দুর্ঘটনার বিষয়ে জানতে কমলাপুরের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ারকে ফোন করা হলেও তিনি ধরেননি।

ট্রেন আটকে থাকায় কারওয়ান বাজার রেলক্রসিং এবং মগবাজারে তীব্র যানজটের সৃষ্টি হয়। এর ফলে উল্টো দিক থেকে আসা আরেকটি মালবাহী ট্রেনও আটকে থাকে। তবে সকাল ১০টার দিকে তিনটি বগি রেখে যমুনা এক্সপ্রেস চলা শুরু করে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯