র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালকের দায়িত্ব পেয়েছেন কমান্ডার আরাফাত ইসলাম। এর আগে গত বুধবার

র‌্যাবের নতুন মুখপাত্র আরাফাত ইসলাম

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২৫ এপ্রিল ২০২৪, সকাল ৮:২১ সময় , আপডেট সময় : ২৫ এপ্রিল ২০২৪, সকাল ৮:২১ সময়
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালকের দায়িত্ব পেয়েছেন কমান্ডার আরাফাত ইসলাম। এর আগে গত বুধবার (২৪ এপ্রিল) তাকে দায়িত্ব দিয়ে একটি অফিস আদেশ জারি করা হয়।  আরাফাত ইসলাম ১২তম মুখপাত্র হিসেবে দায়িত্ব পেলেন। সদ্য নৌবাহিনীতে ফেরত পাঠানো কমান্ডার খন্দকার আল মঈনের স্থলাভিষিক্ত হলেন তিনি। 

কমান্ডার আরাফাত ইসলাম র‍্যাব-১৩ এর অধিনায়ক (সিও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৩ সালের জানুয়ারিতে তিনি ব্যাটালিয়নের দায়িত্ব পান। ২০২২ সালে তিনি প্রেষণে র‍্যাবে আসেন। ১৯৯৫ সালে তিনি নৌবাহিনীতে যোগ দেন।  ১৯৯৭ সালের ১ জুলাই এক্সিকিউটিভ ব্রাঞ্চে কমিশন লাভ করেন।

পেশাগত জীবনে আরাফাত ইসলাম নেভিগেশন অ্যান্ড ডাইরেকশনের ওপর স্পেশালাইজেশন সম্পন্ন করেন। এছাড়া  আবহাওয়াবিদ্যায় তিনি উচ্চশিক্ষা অর্জন করেন। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।

এছাড়াও নৌবাহিনীর পাশাপাশি র‍্যাব, কোস্টগার্ডসহ বিভিন্ন বাহিনীতে চাকরির অভিজ্ঞতা অর্জন করেছেন কমান্ডার আরাফাত ইসলাম । জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লেবানন এবং সাউথ সুদানে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পেশাগত দক্ষতা প্রদর্শনের মাধ্যমে তিনি নৌবাহিনী প্রধানের প্রশংসা, ফোর্স কমান্ডারস কমেন্ডেশনসহ নৌ উৎকর্ষ পদক (এনইউপি) এবং প্রেসিডেন্ট কোস্ট গার্ড মেডেলে (পিসিজিএম) ভূষিত হন।  এবছর পুলিশ সপ্তাহে  মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে বিপিএম (বাংলাদেশ পুলিশ মেডেল) পদক গ্রহন করেছেন কমান্ডার আরাফাত ইসলাম । তাছাড়া পৃথিবীর পাঁচটি মহাদেশের প্রায় ৩৪টি দেশ ভ্রমণ করেছেন তিনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯