চলতি মাসেই পর্দা উঠবে নারী ফুটবল বিশ্বকাপের। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে বসবে এবারের নারী বিশ্বকাপ। ২০ জুলাই থেকে ২০ আগস্ট

নারী বিশ্বকাপে আর্জেন্টিনার ২৩ সদস্যের দল ঘোষণা

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১০ জুলাই ২০২৩, দুপুর ১০:৪৪ সময় , আপডেট সময় : ১০ জুলাই ২০২৩, দুপুর ১০:৪৪ সময়

চলতি মাসেই পর্দা উঠবে নারী ফুটবল বিশ্বকাপের। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে বসবে এবারের নারী বিশ্বকাপ। ২০ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত চলবে নারী ফুটবল বিশ্বকাপের নবম আসর।

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে শনিবার পাঁচ ফরোয়ার্ডসহ ২৩ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। বিশ্বকাপে চমক দেখানোর লক্ষ্যেই এবারের আসরে মাঠে নামবে আর্জেন্টিনার মেয়েরা।

আসন্ন নারী বিশ্বকাপে জি গ্রুপে রয়েছে আর্জেন্টিনা, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইতালি, সুইডেন এবং দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বের তিনটি ম্যাচের দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে জুলাইয়ে।

নিজেদের প্রথম ম্যাচে ২৪ জুলাই ইতালি নারী দলের বিপক্ষে লড়বে আর্জেন্টিনার মেয়েরা আর ২৭ জুলাই আর্জেন্টিনার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। আর্জেন্টিনা গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে লড়বে ২ আগস্ট।

আর্জেন্টিনা দল: ভ্যানিনা কোরিয়া, লারা এসপোন্ডা, আদ্রিয়ানা মারিয়া শ্যাক্স, এলিয়ানা স্টেবিল, জুলিয়েটা ক্রুজ, ভেনেসা সান্তানা, আলদানা কমেটি, রোমিনা নুনেজ, ডায়ানা ফালফান, পলিনা গ্রামাগলিয়া, ডালিলা ইপপোলিটো, ইয়ামিলা রদ্রিগেজ, লারা এসপোন্ডা, সোফিয়া ব্রাউন, মরিয়ম মায়োরগা, ফ্লোরেন্সিয়া বনসেগুন্ডো, লরেনা বেনিটেজ, ক্যামিলা গোমেজ আরেস, গ্যাব্রিয়েলা শ্যাভেজ, মারিয়ানা ল্যারোকুয়েট, চিয়ারা সিঙ্গারেলা, এরিকা লনিগ্রো, এস্তেফানিয়া বানিনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯