খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘চলতি বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। সরকারি গুদামে চাল রাখার মতো জায়গা

বিদেশ থেকে আমাদের এক ছটাক চালও আমদানি করতে হবে না: খাদ্যমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১১ জুলাই ২০২৩, সকাল ৮:৩১ সময় , আপডেট সময় : ১১ জুলাই ২০২৩, সকাল ৮:৩১ সময়

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘চলতি বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। সরকারি গুদামে চাল রাখার মতো জায়গা নেই। তাই বিদেশ  থেকে এক ছটাক চালও আমদানি করতে হবে না।’ গতকাল বেলা ১১টায় নওগাঁর নিয়ামতপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার নবম-দশম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ ও জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন বক্তব্য রাখেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯