সোমবার (১০ জুলাই) দুপুরে পাবনার সাঁথিয়ার মাধপুর শেখ হাসিনা উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১১ জুলাই ২০২৩, সকাল ৮:৪১ সময় , আপডেট সময় : ১১ জুলাই ২০২৩, সকাল ৮:৪১ সময়

সোমবার (১০ জুলাই) দুপুরে পাবনার সাঁথিয়ার মাধপুর শেখ হাসিনা উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেন শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়, শিক্ষাপ্রতিষ্ঠানে ভালো পরিবেশ তৈরি হয়, খাদ‌্য উৎপাদন বৃদ্ধি পায়, বিভিন্ন দুর্যোগের কারণে বিদ্যুতের কিছুটা সংকট তৈরি হলেও তা থেকে উত্তরণ ঘটে ও মানুষ বিদ‌্যুৎ পায়, বস্ত্রের অভাব থাকে না, গৃহহীনদের ঘর দেওয়া হয়। ঈদে একটি উপজেলাতেই প্রায় ২৬ হাজার দুস্থ মানুষকে খাদ‌্য সামগ্রী প্রদান করা হয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে চলমান উন্নয়ন প্রকল্পগুলো বন্ধ হয়ে যাবে।

ডেপুটি স্পিকার বলেন, শতভাগ শিক্ষিত জাতি গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার নিরলস কাজ করে যাচ্ছে। উন্নয়নের বাকি কাজ সম্পন্ন করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীদের রুখে দিয়ে জনগণকে আগামী নির্বাচনে নৌকাকে আবার বিজয়ী করতে হবে।

পরে সাঁথিয়া উপজেলাধীন খান মামুদপুর ও নন্দনপুর বাজার সংলগ্ন ইছামতি নদীর ওপর পরিকল্পিত ব্রিজ নির্মাণের স্থান পরিদর্শনকালে মো. শামসুল হক টুকু বলেন, ইছামতী নদীকে ঘিরে এই অঞ্চলের মানুষের অনেক স্বপ্ন রয়েছে। সেই স্বপ্ন বাস্তবায়নের পথে অচিরেই এখানে ব্রিজ নির্মিত হবে, নদীতে নৌপথে যাতায়াতের অনুকূল পরিবেশ তৈরি হবে এবং ইছামতি নদী হবে দৃষ্টিনন্দন ও চিত্তবিনোদনের একটি জায়গা।

এসময় সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেন, সাঁথিয়া আওয়ামী লীগের সভাপতি মো. হাসান আলী খানসহ স্থানীয় নির্বাচিত প্রতিনিধিরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯