বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএফের ৩ সদস্য নিহত হয়েছেন। রোববার ১৯ মে সকালে রুমা-রোয়াংছড়ি সীমান্তের রৌনিন পাড়া এলাকার

বন্দুকযুদ্ধে কেএনএফের ৩ সদস্য নিহত

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ১৯ মে ২০২৪, বিকাল ৫:৪২ সময় , আপডেট সময় : ১৯ মে ২০২৪, বিকাল ৫:৪২ সময়
বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএফের ৩ সদস্য নিহত হয়েছেন। রোববার ১৯ মে সকালে রুমা-রোয়াংছড়ি সীমান্তের রৌনিন পাড়া এলাকার গভীর জঙ্গলে কেএনএফ এর একটি আস্তানায় অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রৌনিন পাড়া এলাকার গহীন অরণ্যে কেএনএফ আস্তানায় অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। এ সময় উভয়পক্ষের মধ্যে ব্যাপক গুলাগুলির ঘটনায় কেএনএফের ৩ সদস্য ঘটনাস্থলে নিহত হয়। নিহতদের এখনও কোনো পরিচয় পাওয়া যায়নি।

এদিকে, ঘটনার পর আশেপাশের পাড়াগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এসব এলাকায় সেনাবাহিনী তল্লাশি চালাচ্ছে। সেখানে নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। এ বিষয়ে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী জানান, রুমা-রোয়াংছড়ি সীমান্তবর্তী রৌনিন পাড়া এলাকায় ৩ জন নিহত হওয়ার খবর পেয়েছি। লাশ উদ্ধারে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানা যাবে।

এর আগে ২ ও ৩ এপ্রিল বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় কেএনএফ সদস্যরা হামলা চালিয়ে ১৪টি অস্ত্র-গুলি ও ১৮ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনার পর কেএনএফের তৎপরতা দমনে বান্দরবানের তিনটি উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়। অভিযানে এ পর্যন্ত কেএনএফ এর পাঁচ সদস্য নিহত ও ৮২ জনকে আটক করা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯