পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে মিশরের জ্যোতির্বিজ্ঞান ইনস্টিটিউট। সংস্থাটি জানিয়েছে, চলতি হিজরি সনের (১৪৪৫) পবিত্র জিলহজ মাস

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল মিশর

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২৬ মে ২০২৪, দুপুর ১১:১২ সময় , আপডেট সময় : ২৬ মে ২০২৪, দুপুর ১১:১২ সময়
পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে মিশরের জ্যোতির্বিজ্ঞান ইনস্টিটিউট। সংস্থাটি জানিয়েছে, চলতি হিজরি সনের (১৪৪৫) পবিত্র জিলহজ মাস আগামী ৭ জুন (শুক্রবার) শুরু হতে পারে। সেই হিসাবে এ বছর পবিত্র ঈদুল আজহার প্রথম দিন ১৬ জুন (রোববার) উদযাপিত হতে পারে। খবর খালিজ টাইমসের।

জানা পেছে, ৬ জুন (বৃহস্পতিবার) কায়রোর স্থানীয় সময় বেলা ২টা ৩৯ মিনিটে জিলহজ মাসের চাঁদ উঠবে। দিনটি পবিত্র জিলকদ মাসের ২৯ তারিখ। ওই দিন সূর্যাস্তের পর নতুন চাঁদ পবিত্র মক্কা নগরীর আকাশে ১১ মিনিট ও কায়রোর আকাশে ১৮ মিনিট পর্যন্ত দেখা যাবে। চাঁদটি মিশরের অন্যান্য অঞ্চলে দেখা যাবে ১২ থেকে ২০ মিনিট পর্যন্ত।

একই দিন সূর্যাস্তের পর বিভিন্ন আরব ও অন্যান্য দেশে নতুন চাঁদ ১ থেকে ২৮ মিনিট পর্যন্ত দৃশ্যমান হতে পারে। তবে কুয়ালালামপুর ও জাকার্তায় এ চাঁদ সূর্যাস্তের যথাক্রমে ৯ ও ১৪ মিনিট আগে ডুবে যেতে পারে। ফলে ওই দিন রাতে এসব স্থানে চাঁদ দেখা না যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯