সর্বজনীন পেনশন স্কীম বিধিমালার প্রজ্ঞাপন হতে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের অর্ন্তভুক্তি অবিলম্বে প্রত্যাহারের দাবিতে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি

সর্বজনীন পেনশন স্কীম প্রত্যাহারের দাবিতে মাভাবিপ্রবিতে মানববন্ধন

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ৩ জুন ২০২৪, দুপুর ২:৩২ সময় , আপডেট সময় : ৩ জুন ২০২৪, দুপুর ২:৩২ সময়
সর্বজনীন পেনশন স্কীম বিধিমালার প্রজ্ঞাপন হতে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের অর্ন্তভুক্তি অবিলম্বে প্রত্যাহারের দাবিতে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের উপদেষ্টা ও মাভাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মফিজুল ইসলাম মজনু, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সহ-সভাপতি ও মাভাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. ইকবাল বাহার বিদ্যুৎ বক্তব্য রাখেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন  মাভাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক এম.এ আজাদ সোবহানী আল ভাসানী। মানববন্ধনে বক্তারা সর্বজনীন পেনশন স্কীম বিধিমালার প্রজ্ঞাপন হতে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহকে প্রত্যাহার না করা হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণের ঘোষণা দেন।

মানববন্ধন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও অফিসের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের গৃহীত কর্মসূচি অনুযায়ী আগামীকাল মঙ্গলবার ২য় দিনে মানববন্ধন ও মৌনমিছিল কর্মসূচি পালিত হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯