ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন দীর্ঘদিন পর ভারতের ভিসা পেয়েছেন। এমপি আনারের

ডিএনএ টেস্টের জন্য কলকাতা যাচ্ছেন আনারকন্যা ডরিন

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ৪ জুন ২০২৪, দুপুর ১১:২৭ সময় , আপডেট সময় : ৪ জুন ২০২৪, দুপুর ১১:২৭ সময়
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন দীর্ঘদিন পর ভারতের ভিসা পেয়েছেন। এমপি আনারের খণ্ডিত দেহ উদ্ধারের ঘটনায় ডিএনএ টেস্টের স্যাম্পল দিতে কলকাতায় যাবেন তিনি।

মঙ্গলবার (৪ জুন) এ তথ্য জানা যায়। এর আগে, সোমবার (৩ জুন) ভিসা হাতে পেয়েছেন।

কলকাতার নিউ টাউনে সঞ্জিভা গার্ডেন ভবনের যে ফ্ল্যাটে আনারকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে, তার সেপটিক ট্যাংক থেকে গত ২৮ মে কিছু মাংসপিণ্ড উদ্ধার করার কথা জানায় পুলিশ। এগুলো এমপি আজীমের শরীরের অংশ কিনা তা জানতে ডিএনএ পরীক্ষা করা হবে। তাই ডরিনকে কলকাতায় যেতে হচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯