আগামী ১৭ জুন পবিত্র ঈদুল আজহার দিন ধরে ট্রেনের ফিরতি যাত্রার আসনের টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

সোমবার থেকে মিলবে ট্রেনের ফিরতি টিকিট

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ৯ জুন ২০২৪, দুপুর ৪:১০ সময় , আপডেট সময় : ৯ জুন ২০২৪, দুপুর ৪:১০ সময়
আগামী ১৭ জুন পবিত্র ঈদুল আজহার দিন ধরে ট্রেনের ফিরতি যাত্রার আসনের টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সোমবার (১০ জুন) থেকে ট্রেনের ফিরতি যাত্রার আসনের টিকিট  বিক্রি শুরু হবে।

যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে। বরাবরের মতো এবারও ঈদের পরে বিশেষ ব্যবস্থায় ৫ দিনের ট্রেনের টিকিট অগ্রিম হিসেবে বিক্রি করবে রেলওয়ে।

সম্প্রতি ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের নেয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা যায়। 

কর্ম পরিকল্পনায় বলা হয়, ১০ জুন থেকে ফিরতি যাত্রা শুরুর ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের আসন অগ্রিম হিসেবে বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করার সকল আন্তঃনগর ট্রেনের আসন সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সকল ট্রেনের আসন দুপুর ২টায় বিক্রি করা হবে।

পরিকল্পনায় আরো বলা হয়, ঈদের পরে আন্তঃনগর ট্রেনের ২০ জুনের আসন বিক্রি হবে ১০ জুন; ২১ জুনের আসন বিক্রি হবে ১১ জুন; ২২ জুনের আসন বিক্রি হবে ১২ জুন; ২৩ জুনের আসন বিক্রি হবে ১৩ জুন এবং ২৪ জুনের আসন বিক্রি হবে ১৪ জুন। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯