যশোরের ঝিকরগাছায় স্পেন প্রবাসীর স্ত্রীকে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার (১৩ জুলাই) রাতে তার নিজ বাড়ি নওয়ালি গ্রামে এ

ঝিকরগাছায় স্পেন প্রবাসীর স্ত্রী হত্যা

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১৪ জুলাই ২০২৪, দুপুর ১:১১ সময় , আপডেট সময় : ১৪ জুলাই ২০২৪, দুপুর ১:১১ সময়
যশোরের ঝিকরগাছায় স্পেন প্রবাসীর স্ত্রীকে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার (১৩ জুলাই) রাতে তার নিজ বাড়ি নওয়ালি গ্রামে এ ঘটনা ঘটে।

এসময় তার শিশু কন্যাকে ছুরিকাঘাতে আহত করেছে। বর্তমানে সে যশোর সদর হাসপাতালে ভর্তি আছে। যশোরের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান ও ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা যায়, শনিবার গভীর রাতে উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের নওয়ালী গ্রামের স্পেন প্রবাসী আলতাফ হোসেনের বাড়ির জানালার গ্রীল কেটে সন্ত্রাসীরা ঘরের ভেতরে প্রবেশ করে। প্রতিবেশীরা সন্দেহ করেছেন, ডাকাতি করার জন্য সন্ত্রাসীরা ঘরে প্রবেশ করে। তাদের চিনে ফেলায় তারা আলতাফ হোসেনের স্ত্রী ফেরদৌসী খাতুন (৫০) কে হত্যা করে। এসময় তার সাথে থাকা শিশু কন্যা জান্নাতুল (১০) কে ছুরি মেরে আহত করেছে। আলতাফ হোসেনের বাড়িতে তার স্ত্রী, কন্যা ও পিতা আবুল মোড়ল ছাড়া আর কেউ থাকে না। তার ছোট ছেলে মাহাবুব (১২) নওয়ালী হাফিজিয়া মাদ্রাসায় ছিল।

ভোর রাত তিনটার সময় শিশু কন্যা জান্নাতুলের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। ঘরের ভেতরে ফেরদৌসী খাতুনের মরদেহ দেখতে পায়ে পুলিশের খবর দেয়।

যশোরের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান ও ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।

সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। সার্বিকভাবে তদন্ত চলছে। আসামী সনাক্ত করে আমরা তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনবো।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯