ভারতের বিপক্ষে হোম সিরিজ দূর্দান্ত করেছে বাংলাদেশের মেয়েরা। তিন ম্যাচের একটি জয় ও একটি টাই করে করার পাশাপাশি

ভারতকে হারানোয় নারী ক্রিকেটাররা পাচ্ছে ৩৫ লাখ টাকা

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ২৩ জুলাই ২০২৩, বিকাল ৫:৫৯ সময় , আপডেট সময় : ২৩ জুলাই ২০২৩, বিকাল ৫:৫৯ সময়

ভারতের বিপক্ষে হোম সিরিজ দূর্দান্ত করেছে বাংলাদেশের মেয়েরা। তিন ম্যাচের একটি জয় ও একটি টাই করে করার পাশাপাশি সিরিজও ড্র করেছে তারা। মেয়েদের এই দারুণ পারফরম্যান্সের পর সিরিজ শেষে পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (২৩ জুলাই) বাংলাদেশ দলের টিম হোটেলে আসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে ক্রিকেটারদের সঙ্গে কথা ও মধ্যাহ্নভোজ সারেন বিসিবি সভাপতি। পাপনের সঙ্গে বিসিবির গুরুত্বপূর্ণ বোর্ড পরিচালকেরাও ছিলেন টিম হোটেলে। মেয়েদের সঙ্গে সাক্ষাৎ শেষে সব মিলিয়ে ৩৫ লাখ টাকা পুরস্কারের কথা জানিয়েছেন পাপন।

এখানে ২৫ লাখ টাকা পুরো দলের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। বাকি ১০ লাখ ব্যক্তিগত পারফরম্যান্স ও কোচিং স্টাফদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। 

পাপন বলেছেন, আমাদের সেঞ্চুরি আছে একটা। বেশ কয়েকটা মেয়ে খুব ভালো খেলেছে। দলের জন্য এমনিতে ২৫ লাখ টাকা দিচ্ছি। সেঞ্চুরির জন্য ও যারা পারফর্ম করেছে তাদের আলাদা আলাদা টাকা দিচ্ছি। সব মিলিয়ে আমার ধারণা ৩৫ লাখ হবে।

ওয়ানডে সিরিজের সময় দেশের বাইরে থাকলেও নিগার সুলতানা জ্যোতির দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল পাপনের। এ নিয়ে বিসিবি সভাপতি বলেছেন, প্রথম ওয়ানডে জিতল, এটা তো একটা অস্বাভাবিক ব্যাপার। ভারতের সঙ্গে জেতার পর অধিনায়কের সঙ্গে কথা বলি। তাদের বলেছিলাম, তোমরা বোনাস পাবে। সামনে দুটো ম্যাচ আছে, দেখো সিরিজটা জেতা যায় কি না। আমি নিজে যে খুব বিশ্বাস করেছি, তা না। তবে তোমরা খুব ভালো খেলেছ। তারপর যে খেলাটা দেখলাম সিরিজে। একটা জিনিস আমরা বলতে পারি, নিঃসন্দেহে সবাই স্বীকার করবে মেয়েরা আপ্রাণ চেষ্টা করছে। তাদের নিবেদনে, কাজের ধরনে কোনো সমস্যা নাই। তাদের অনেকের পারফরম্যান্স ভালো উন্নতি করেছে। এটা চোখে পড়ার মতো।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯