ঢাকার আশুলিয়ায় পৃথক ঘটনায় নবদম্পতিসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের তিনজনই বিষপানে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা

আশুলিয়ায় দম্পতিসহ ৩ জনের বিষপানে আত্মহত্যা

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ৩১ জুলাই ২০২৩, দুপুর ৩:৮ সময় , আপডেট সময় : ৩১ জুলাই ২০২৩, দুপুর ৩:৯ সময়

ঢাকার আশুলিয়ায় পৃথক ঘটনায় নবদম্পতিসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের তিনজনই বিষপানে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সোমবার (৩১ জুলাই) দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল মোল্লা।

এর আগে, রোববার বিকেলে আশুলিয়ার গণস্বাস্থ্য হাসপাতালে মারুফা আক্তার মুন্নী (১৮), রাতে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বামী মো. মৃদুল (১৯) ও সোমবার সকালে আশুলিয়ার জামগড়ার সিদ্দিক ভূঁইয়ার বাড়ি থেকে রিপা আক্তার (১৯) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।

মৃত মো. মৃদুল জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার গুনিপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে এবং তার স্ত্রী মারুফা আক্তার মুন্নী দিনাজপুর জেলার বিরামপুর থানার আরদি গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। তারা আশুলিয়ার ধলপুর এলাকায় পরিবারের সাথে বসবাস করতো। অপরদিকে রিপা আক্তারের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। 

মৃত দম্পতির স্বজনরা জানান, মৃদুল ও মারুফার প্রেমের সম্পর্ক ছিলো। পরে দুই পরিবারই সম্পর্ক মেনে নিয়ে তাদের বিয়ে দেয়। মৃদুল পড়ালেখার পাশাপাশি পোশাক কারখানায় কাজ করতেন। তারা দু'জনই শিক্ষার্থী ছিলেন।


মৃতদের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল বিকেলে স্মৃতিসৌধে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয় ওই নবদম্পতি। পরে বিকেল ৪ টার দিকে দু'জনই বাড়ির দরজার সামনে এসে পড়ে যায়। মৃদুল জ্ঞান হারালে তারা বিষ খেয়েছে বলে মারুফা জানায়। পরে দু'জনকে গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মারুফাকে মৃত ঘোষণা করে। মৃদুলকে উন্নত চিকিৎসার জন্য এনাম মেডিক্যালে নিয়ে গেলে মৃদুলও মারা যায়। তারা কি কারণে বিষ খেয়েছে তা স্পষ্ট করতে পারেনি পরিবার।

অপরদিকে আজ সকালে জামগড়ার হিয়ন গার্মেন্টসের উত্তর পাশের আবু সিদ্দিক ভূঁইয়ার মালিকানাধীন মানিক ভিলার একটি পকেট রুম থেকে রিপার লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। রিপা তার প্রেমিকের বাসায় গিয়ে বিষপান করে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিক সজিব (২০) ও সজিবের বড় ভাই শফিকে আটক করা হয়েছে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সোহেল মোল্লা বলেন, খবর পেয়ে নিহত মারুফার মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষ খেয়ে তারা আত্মহত্যা করেছে। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত তাদের আত্মহত্যার কারণ জানা যায়নি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯