উইকেটে ঘাস বেশ স্পষ্ট। তার ওপর আবহাওয়া মেঘলা।
পেসাররা সুবিধা পাবেন, অনুমান করা যাচ্ছিল আগে থেকেই। চ্যালেঞ্জটা ছিল শুরুর সময়টুকু টিকে থাকার। সেটি পারলেন না জাকির হাসান।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে মুখোমুুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। ম্যাচটিতে টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। তামিম ইকবালের অনুপুস্থিতিতে জাকির হাসান ও মাহমুদুল হাসান জয় ইনিংস উদ্বোধনে আসেন।
কিন্তু তাদের জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। টেস্ট অভিষেক হওয়া নিজাত মাসউদের তার লাইনে পরা বলটি ব্যাট ছুয়ে উইকেকিপারের গ্লাভসে যায়।
শুরুতে আম্পয়ার আউট না দিলে রিভিউ নিয়ে সফল হয় আফগানিস্তান। দুই বলে ১ রান করে সাজঘরে ফেরত যান জাকির। এই প্রতিবেদন লেখা অবধি ১ উইকেট হারিয়ে ১৫ রান করেছে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ৮ বলে ৫ ও নাজমুল হোসেন শান্ত ৬ বলে ৯ রান করে অপরাজিত আছেন।