বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার। আগামী ১২ ঘণ্টার মধ্যে ক্রমেই শক্তি বাড়াবে ঘূর্ণিঝড়টির এবং

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২ আগস্ট ২০২৩, দুপুর ১১:৩০ সময় , আপডেট সময় : ২ আগস্ট ২০২৩, দুপুর ১১:৩০ সময়

বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার। আগামী ১২ ঘণ্টার মধ্যে ক্রমেই শক্তি বাড়াবে ঘূর্ণিঝড়টির এবং আছড়ে পড়বে দক্ষিণ-পশ্চিম বাংলাদেশে।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

ঘূর্ণিঝড়ের পূর্বাভাসে বলা হয়েছে, এই ক্রান্তীয় সাইক্লোনটি বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম এবং পশ্চিম প্রান্তের দিকে এগোচ্ছে। এটি বাংলাদেশের কুয়াকাটা এলাকায় আছড়ে পড়তে পারে। ৪০ কিলোমিটার এলাকাজুড়ে এই ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলেও জানানো হয়েছে জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের বুলেটিনে।

ইন্দো প্যাসিফিক ট্রপিক্যাল সাইক্লোন ওয়ার্নিং সেন্টার আগেই জানিয়েছিল, গত ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এই ঘূর্ণিঝড়। বাংলাদেশ ছাড়াও এর প্রভাব পড়বে ভারতের পশ্চিমবঙ্গে।

খবরে বলা হয়েছে, মঙ্গলবার সকালে নিম্নচাপ আরও গভীর হয়। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের দিকে এগোচ্ছে।

খবরে আরও বলা হয়েছে, মধ্য বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে প্রায় ৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। ভারতের উড়িষ্যা উপকূলেও তুমুল ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯