যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) 'ভেটেরিনারি মেডিসিন' অনুষদের নতুন ডিন নিযুক্ত হলেন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স

যবিপ্রবি ভেটেরিনারি মেডিসিন অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. আনিসুর রহমান

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ১৪ জুন ২০২৩, দুপুর ১২:৩৪ সময় , আপডেট সময় : ১৪ জুন ২০২৩, দুপুর ১২:৩৪ সময়

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) 'ভেটেরিনারি মেডিসিন' অনুষদের নতুন ডিন নিযুক্ত হলেন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. আনিছুর রহমান। তাঁকে ডিন নিয়োগের মাধ্যমেই যবিপ্রবির নতুন এ অনুষদের নবযাত্রা শুরু হলো।

সোমবার (১২ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশক্রমে রেজিস্ট্রার প্রকৌশলী মো আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উক্ত আদেশে বলা হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গত ৪ মার্চ ২০২৩ অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৪৮তম সভার সুপারিশ এবং গত ০৭ মার্চ ২০২৩ খ্রি. তারিখ রিজেন্ট বোর্ডের ৮৮তম (বিশেষ) সভার সিদ্ধান্ত, ও বাংলাদেশ মঞ্জুরী কমিশন (বিমক) এর ২১/০৫/২০১৩ খ্রি. তারিখ এ প্রদত্ত প্রাথমিক অনুমোদনের প্রেক্ষিতে চালু হওয়া ভেটেরিনারি মেডিসিন অনুষদে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর ২৩(৫) ধারা মোতাবেক ফিশারীজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোঃ আনিছুর রহমানকে ১২ জুন ২০২৩ খ্রি. তারিখ হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপদকালীন সময়ের জন্য ডীনের দায়িত্ব প্রদান করা হলো। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। এ আদেশ তার যোগদানের তারিখ হতে কার্যকর হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯