ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেছেন বলিউডের আলোচিত ও বিতর্কিত অভিনেত্রী শার্লিন চোপড়া। তবে

রাহুল গান্ধীকে বিয়ে করতে চান শার্লিন চোপড়া

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ৮ আগস্ট ২০২৩, দুপুর ২:৫৯ সময় , আপডেট সময় : ৮ আগস্ট ২০২৩, দুপুর ২:৫৯ সময়

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেছেন বলিউডের আলোচিত ও বিতর্কিত অভিনেত্রী শার্লিন চোপড়া। তবে রাহুলকে বিয়ে করার জন্য শর্তও দিয়েছেন তিনি। সম্প্রতি সাংসদ পদ হারানোর পর ফের সেই আসন ফিরে পেয়েছেন রাহুল গান্ধী। এরপরই নিয়মিত বিভিন্ন কারণে সংবাদের শিরোনাম হচ্ছেন তিনি। 

এরই মধ্যে মুম্বাইয়ের বান্দ্রায় একটি কালো মিনি স্কার্ট সঙ্গে হালকা গোলাপী স্লিভলেস টপে সাংবাদিকদের সামনে হাজির হয়েছিলেন শার্লিন। সেখানেই তাকে প্রশ্ন করা হয়, আপনি কি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বিয়ে করতে রাজি হবেন?

এর জবাবে অভিনেত্রী বলেন, আমি অবশ্যই বিয়ে করতে চাই রাহুল গান্ধীকে। তবে এক্ষেত্রে আমার একটি শর্ত রয়েছে। শর্তটি হচ্ছে, বিয়ের পর কোনো পদবী পরিবর্তন করা যাবে না।

 প্রসঙ্গত, একতা কাপুরের হাত ধরে ফের পর্দায় ফিরছেন শার্লিন। অভিনেত্রী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এর মাঝে কিডনীর জটিলতার কারণে অভিনয় থেকে সরে গিয়েছিলেন তিনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯